অর্জুন-মালাইকাকে নিয়ে গোপনে খোঁজ নেওয়ার পর 'খান' পরিবার এবার যা করছে

অর্জুন কাপুর যখন বলিউড স্টার হয়ে ওঠেননি এই কাহিনির সূত্রপাত সেই সময়ের। তখন সলমনের বাড়িতে নিত্য যাতায়াত ছিল অর্জুনের। সলমনের বোন অর্পিতার সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠতার দিকেই গড়ে ওঠে অর্জুনের।

অর্জুন কাপুর যখন বলিউড স্টার হয়ে ওঠেননি এই কাহিনির সূত্রপাত সেই সময়ের। তখন সলমনের বাড়িতে নিত্য যাতায়াত ছিল অর্জুনের। সলমনের বোন অর্পিতার সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠতার দিকেই গড়ে ওঠে অর্জুনের। অন্তত সূত্রের তেমনটাই দাবি।এর পরবর্তীকালে শোনা যায়, সলমের ভাই আরবাজের স্ত্রী মালাইকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন অর্জুন। বাড়তে থাকে অর্পিতার সঙ্গে দূরত্ব।

অর্জুন-মালাইকাকে নিয়ে গোপনে খোঁজ নেওয়ার পর খান পরিবার এবার যা করছে

এই ঘটনার পর কেটে গিয়েছে বহু বছর। শোনা যায়, অর্জুনকে এই বিষয়ে বাবা বনি কাপুর অনেক বুঝিয়েছেন। তারপরও মালাইকার সঙ্গে সম্পর্কে এগিয়ে যান অর্জুন। এরমধ্যে মালাইকা আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আর এই সমস্ত অধ্যায়ের পর এবার নিজেদের প্রেম পর্বের কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন অর্জুন ও মালাইকা। তবে যখন আরবাজের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ হয় ততদিন মালাইকা ও অর্জুনের গোপনে প্রেম সম্পর্কে সমস্ত খবর মালাইকার ড্রাইভারের কাছে থেকে নিতেন আরবাজ। মালাইকার ড্রাইভার ও আরবাজের ড্রাইভার সম্পর্কে দুই ভাই। আর তাঁদের মাধ্যমেই চলত তথ্য চালাচালি!

এদিকে, অর্জুন, মালাইকার সম্পর্কে তথ্য খান পরিবারে আসা শুরু হতেই, বেজায় চটে যান সলমন। ভাই আরবাজের সঙ্গে এমন ঘটনা ঘটায় এবার পাল্টা তোপের রাস্তাতে সলমন। একের পর এক বনি কাপুরের প্রযোজিত ফিল্মের প্রস্তাব নাকচ করতে শুরু করেছেন সলমন। বিষয়টি নিয়ে কাপুর পরিবারও বেশ চিন্তিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+