'ছাইয়াঁ ছাইয়াঁ..' শ্যুটিং-এ কেন রক্তাক্ত হয়েছিল মালাইকার কোমর! মুখ খুলে কী জানালেন বলিউডের 'মুন্নি'

বেশ কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত জীবনের তোলপাড় নিয়ে খবরে রয়েছেন মালাইকা অরোরা। মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের প্রেম প্রসঙ্গ নিয়ে বহু দিন ধরেই একাধিক বিষয় খবরে আসতে শুরু করে।

বেশ কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত জীবনের তোলপাড় নিয়ে খবরে রয়েছেন মালাইকা অরোরা। মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের প্রেম প্রসঙ্গ নিয়ে বহু দিন ধরেই একাধিক বিষয় খবরে আসতে শুরু করে। আর এবার বলিউডে তাঁর পেশাগত জীবনের তথ্য খবরে! এই খবর , 'দিল সে' ছবির ' ছাইয়াঁ ছাইয়াঁ' গানের সময়ের শ্যুটিং এর।

ছাইয়াঁ ছাইয়াঁ.. শ্যুটিং-এ কেন রক্তাক্ত হয়েছিল মালাইকার কোমর! মুখ খুলে কী জানালেন বলিউডের মুন্নি

১৯৯৮ সালের মনিরত্নমের ফিল্ম 'দিল সে' রতে তাঁর আইটেম নম্বর ছিল 'ছাইয়াঁ ছাইয়াঁ'। গুলজারের লেখা গান, এ আর রহমানের সঙ্গীত পরিচালনা ও সুখবিন্দর সিং এর গাওয়া গানে তাক লাগানো নাচে মন জয় করে নেন মালাইকা অরোরা। সঙ্গে ছিল শাহরুখের যোগ্য
সঙ্গত। এই গানে রাতারাতি জনপ্রিয়তার শিখরে চলে যান মালাইকা অরোরা। আর সেই গানের শ্যুটিং এর খা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলতে গিয়ে মালাইকা জানান, গানের শ্যুটিং এর সময় তাঁকে রক্তাক্ত হতে হয়।

মালাইকা জানান, ফিল্মের টিম তাঁর কোমরে ঘাঘরা ঘিরে একটি দড়ি বেঁধে রাখে, যার সঙ্গে বাঁধা ছিল ট্রেনের একটি অংশ। যাতে মালাইকা নাচের সময় ব্যালেন্স হারাতে না পারেন, সেই জন্য এই দড়ি বাঁধা ছিল। আর সেই দড়িতেই বার বার কেট- ছড়ে যাচ্ছিল মালাইকার কোমর। যখন কোমর থেকে দড়ি খোলা হয় তখন দেখা যায় কাটা দাগগুলি। এমনকি সেই সময় তা এতটাই কেটে যায় যে কোমর রক্তাক্ত হয়ে যায় মালাইকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+