অর্জুনকে কি বিয়ে করছেন মালাইকা! সোজা সাপ্টা জবাব দিলেন অভিনেত্রী

দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক-এর বিয়ের খবরের মধ্যেই সংবাদ শিরোনাম কাড়ছেন অর্জুন-মালাইকাও। বলিউড স্টার অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার ডেটিং-এর খবর এখন নতুন কিছু নয়।

দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক-এর বিয়ের খবরের মধ্যেই সংবাদ শিরোনাম কাড়ছেন অর্জুন-মালাইকাও। বলিউড স্টার অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার ডেটিং-এর খবর এখন নতুন কিছু নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা।

মালাইকা জানাচ্ছেন..

মালাইকা জানাচ্ছেন..

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎাকারে মালাইকা অরোরা জানান, 'আমি ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিই না। আমি এই বিষয়ে উত্তর দিতে লজ্জিত ,, এমন নয়। তবে ব্যক্তিগত বিষয়ে কতা বলতে আমার স্বস্তিবোধ হয় না।...' পাশাপাশি মালাইকার দাবি আপাতত তিনি জীবনকে উপভোগ করছেন।

অর্জুনের সঙ্গে ডেটিং

কিছুদিন আগেই অর্জুন কাপুরের সঙ্গে এক রেস্তোরাঁতে ডিনার ডেট-এ দেখা গিয়েছিল মালাইকাকে। সেই নিয়ে বিস্তর আলোচনাও হয়। সেই ছবিও প্রকাশ্যে আসে।

বিয়ে ঘিরে জল্পনা

বিয়ে ঘিরে জল্পনা

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরার সম্পর্কের খবর যখনই প্রকাশ্যে আসে , তখন থেকেই তাঁদের বিয়ে ঘিরে জল্পনা শুরু হয়। শোনা গিয়েছিল ২০১৯ সালের এপ্রিলে বিয়ে করতে চলেছেন এই দুই তারকা। তবে মালাইকা যদিও এই নিয়ে কোনও ভাবেই মুখ খুলছেন না।

অর্জুন-সলমন সম্পর্কের অবনতি

অর্জুন-সলমন সম্পর্কের অবনতি

সোনম কাপুরের বিয়েতে অর্জুনকে দেখেই অন্যদিকে চলে যান সলমন। তখন থেকেই দুই তারকার ঠাণ্ডা লড়াইয়ের প্রসঙ্গ সামনে আসে। শোনা যায়, সলমনের দাদা অরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ অর্জুন-মালাইকার সম্পর্ক। আর সেই কারণেই ধীরে ধীরে সলমনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় অর্জুনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+