মালাইকাকে 'হবু বধূ' হিসাবে কি মেনে নিল কাপুর পরিবার! অর্জুনের কাকা সঞ্জয়ের পোস্ট-এ চমক

২০১৮ সালে একাধিক বলিউড সেলেবের বিয়ে হয়েছে। একাধিক বলি সেলেবের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে, আর বহু সম্পর্ক ঘিরে বিতর্কও দেখা দেয়।

২০১৮ সালে একাধিক বলিউড সেলেবের বিয়ে হয়েছে। একাধিক বলি সেলেবের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে, আর বহু সম্পর্ক ঘিরে বিতর্কও দেখা দেয়। সেরকমই এক সম্পর্ক অর্জুন -মালাইকার প্রেম, যা ঘিরেও কম বিতর্ক দেখা দেয়নি! সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের জেরে আর্জুন-সলমন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবে যাবতীয় বিতর্ক ২০১৮ সালে পিছনে ফেলে রেখে কাকা সঞ্জয় কাপুরের বাড়ির পার্টিতে মালাইকার হাত ধরে প্রবেশ করে বহু সমালোচনা, বিতর্কের জবাব কার্যত দিয়ে দিয়েছেন অর্জুন কাপুর।

সঞ্জয়ের বাড়ির পার্টি

সঞ্জয়ের বাড়ির পার্টি

সঞ্জয় কাপুরের বাড়িতে নিউ ইয়ার উপলক্ষ্যে আয়োজন করা হয় এক জমকালো পার্টির। সেখানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন বলিউডের একাধিক নামী ব্যক্তিত্ব। আর কাকা সঞ্জয়ের বাড়িতে পার্টি হবে অর্জুন আসবেন না তা কি হয়! আর এদিন অর্জুনের সঙ্গে সেখানে হাজির হন গার্লফ্রেন্ড মালাইকাও।

সঞ্জয় কাপুরের পোস্ট

সঞ্জয় কাপুর এদিন সোশ্যাল মিডিয়ায় পার্টির একটি মুহূর্তের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ভাইপো অর্জুন কাপুরের সঙ্গে রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড মালাইকা, রয়েছেন সঞ্জয়ের স্ত্রী মাহীপ, ও পরিচালক করণ জোহর। আর ছবি ঘিরেই আলোচনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তাহলে কি মালাইকাকে অর্জুনের হবু স্ত্রী হিসাবে মেনেই নিয়েছে কাপুর পরিবার!

করণের প্রশ্নের উত্তরে অর্জুনের বক্তব্য

করণের প্রশ্নের উত্তরে অর্জুনের বক্তব্য

করণ জোহরের শো 'কফি উইথ করণ' -এ অর্জুন কাপুরকে প্রশ্ন করা হয় তাঁর বিয়ে নিয়ে । এর জবাবে অর্জুন জানান, গোটা বিষয়টি একটি নির্দিষ্ট পর্যায়ে আসতে হবে। আর তাঁর পরিবারে এর আগে কয়েক মাসে বহু ঘটনা ঘটে গিয়েছে, অনেক কিছু অর্জুনের জীবনেও ঘটেছে, যা অর্জুনকে এক নতুন ভাবনায় উন্নিত করেছে।

 মালাইকা কী বলেছেন?

মালাইকা কী বলেছেন?

বহুবার খবরের চর্চায় আসে যে ২০১৯ সালের এপ্রিল মাসে বিয়ে করতে চলেছেন অর্জুন ও মালাইকা । তবে তা নিয়ে মালাইকাকে প্রশ্ন করা হতেই, তিনি বিষয়টি নিয়ে কোনও সুস্পষ্ট জবাব মেলেনি। এবার সঞ্জয় কাপুরের পোস্ট ঘিরে নতুন ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+