অর্জুনের হাতে হাত রাখলেন মালাইকা! প্রেম ঘিরে গুঞ্জন তুঙ্গে বলিউডে

বেশ কিছুদিন ধরেই মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চরমে পৌঁছেছে।

বেশ কিছুদিন ধরেই মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চরমে পৌঁছেছে। বিশেষত এক জনপ্রিয় অনুষ্ঠানে দুই তারকার একসঙ্গে বিচারকের আসনে উপস্থিত হওয়ার পর থেকেই একাধিক পোস্ট ঘিরে ক্রমেই প্রকাশ্যে আসছে তাঁদের সম্পর্ক। আপাতত এই দুই বলি-সেলেবের সম্পর্ক ঘিরে ব্যাপক গুঞ্জন বলিউডের অলি-গলিতে।

ইতালিতে মালাইকা-অর্জুন

ইতালিতে মালাইকা-অর্জুন

সদ্য ইতালির উদ্দেশে রওনা হয়েছেন মালাইকা ও অর্জুন। সেখানে দু'জনে একে অপরের হাতে হাত রেখে হাঁটছেন খুল্লামখুল্লা।এমন দৃশ্যও উঠে এসেছে বিভিন্ন ছবিতে।(ছবি সৌজন্য :ইন্সটাগ্রাম পিপিংমুন)

মালাইকার পোস্ট

মালাইকার পোস্ট

এর আগে, নিজের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। সলমনের দাদা আরবাজের সঙ্গে যাবতীয় দাম্পত্য সম্পর্ক শেষ করার পর থেকে তাঁর সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘিরে বহু গুঞ্জন শোনা যায়। তবে আপাতত মালাইকার বিভিন্ন সেশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে 'প্রেম' ঘিরে নানান বিষয় !

 একই গাড়িতে দুই তারকা

একই গাড়িতে দুই তারকা

কিছুদিন আগেই দেখা যায় , এক নামী ব্যবসায়ীর বাড়ির পার্টিতে কিছুদিন আগেই দেখা যায় অর্জুন মালাইকাকে। দুই তারকা একই সঙ্গে একই গাড়িতে, একসঙ্গে সেখানে পৌঁছন।

করণ জোহরের বাড়ির পার্টিতে..

করণ জোহরের বাড়ির পার্টিতে..

এছাড়াও কিছুদিন আগে, করণ জোহরের বাড়ির পার্টিতে মালাইকাকে ও অর্জুনকেও বহুদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় অবশ্য ফটোগ্রাফারদের দেখে একটু অস্বস্তিতে পড়েছিলেন দুই তারকাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+