বলো দুর্গা মাইকি! নাচের তালে 'দাদগিরি' সৌরভের, সঙ্গতে শুভশ্রী-নুসরতরা, দেখুন ভিডিও
কাশ, শিউলির ইতিউতি দেখা মিলতেই বোঝা যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন! তারপরেই আসবেন উমা। মাকে বরণ করতে প্রস্তুতিতে মাতোয়ারা দেশ বিদেশের বাঙালিরা। এমন উৎসবমুখর পরিবেশে বাঙালি উপহার পেল এক চমকপ্রদ ভিডির।
কাশ, শিউলির ইতিউতি দেখা মিলতেই বোঝা যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন! তারপরেই আসবেন উমা। মাকে বরণ করতে প্রস্তুতিতে মাতোয়ারা দেশ বিদেশের বাঙালিরা। এমন উৎসবমুখর পরিবেশে বাঙালি উপহার পেল এক চমকপ্রদ ভিডির। এক নামী পণ্য প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিও-তে নাচের ছন্দে 'দাদাগিরি' দেখালেন সৌরভ! মুক্তি পেল 'মেকিং' ভিডিও।

এক দূর্গা পুজোর আবহ, তাতে সৌরভের নাচের তাল! এমন দৃশ্য থেকে নিজেকে দূরে রাখার দম আদৌ কি আছে বাঙালির? উত্তরটা সকলেই জানেন! শুধু সৌরভ নন, এই বিজ্ঞাপনী ভিডিওতে রয়েছেন টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রয়েছেন নুসরত, মিমি চক্রবর্তী, অভিনেতা বনি সেনগুপ্ত।
ভিডিওর পরিচালনায় রয়েছেন রাজ চক্রবর্তী। যে গানটির তালে সৌরভ, মিমিদের নাচতে দেখা যাচ্ছে , সেই গানটির সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্য়ায়।












Click it and Unblock the Notifications