'সঞ্জু ' ছবির নতুন গান মনে করাচ্ছে বলিউডের ৮০-র দশক! দেখুন ভিডিও

টিজার, ট্রেলারে যাবতীয় চমক দেওয়ার পর এবার নতুন গানে তাক লাগিয়ে দিল রাজকুমার হিরানি-র 'সঞ্জু' ছবিটি । এদিন মুক্তি পেয়েছে 'ম্যায় বঢ়িয়া তু ভি বঢ়িয়া' গানটি।

টিজার, ট্রেলারে যাবতীয় চমক দেওয়ার পর এবার নতুন গানে তাক লাগিয়ে দিল রাজকুমার হিরানি-র 'সঞ্জু' ছবিটি । এদিন মুক্তি পেয়েছে 'ম্যায় বঢ়িয়া তু ভি বঢ়িয়া' গানটি। যেখানে রণবীরের সঙ্গে দেখা গিয়েছে সোনম কাপুরকে। গানের মেজাজ অনেকটাই উস্কে দিতে বাধ্য ৮০ এর দশকের বিলউডের স্মৃতিকে। গানের মধ্যে দেখা নো হয়েছে সোনমের চরিত্রটি সম্ভবত সঞ্জয় দত্তের প্রেমিকা!

সঞ্জু ছবির নতুন গান মনে করাচ্ছে বলিউডের ৮০-র দশক! দেখুন ভিডিও

উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সোনম কাপুর এই ছবিতে টিনা আম্বানির ভূমিকায় অভিনয় করছেন। টিনা আর সঞ্জয় দত্ত ছোটবেলার বন্ধু বলে জানা যায়। তাঁরা একাধিক ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন। তবে আম্বানি ঘরনী টিনার সঙ্গে সঞ্জয় দত্তের কোনও সম্পর্ক আদৌ ছিল কি না তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এদিকে, সঞ্জু ছবির এই গানটিতে দেখানো হয়েছে বাবা সুনীল দত্তের বিষয়ে অনুযোগ করে, সঞ্জু একটি গানের সঙ্গে 'লিপ' মেলাতে শুরু করছেন।

'ম্যায় বঢ়িয়া তু ভি বঢ়িয়া' গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও সোনু নিগম। উল্লেখ্য, সঞ্জু ছবিটিতে একাধিক সঙ্গীত পরিচালকের নাম রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন এআর রহমানও।

এদিকে মাল্টি স্টারকাস্টের এই ছবিতে রয়েছে একাধিক বলিউড তারকা। ছবিতে সঞ্জয়ের মায়ের নার্গিসের ভূমিকায় রয়েছেন মণীষা কৈরালা। সঞ্জয়ের বাবার ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। সলমনের ভূমিকায় রয়েছেন জিম সারাব, কুমার গৌরবের ভূমিকায় ভিকি কৌশল, টিনা মুনিম হিসাবে রয়েছেন সোনম কাপুর। এছাড়াও মাল্টি স্টারকাস্টের এই ছবিতে রয়েছেন দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মা, ভিকি কৌশলরা। ছবির ট্রেলারে আপাতত মশগুল ইন্টারনেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+