রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর সামনে এল মহেশ ভাটের রহস্যজনক পোস্ট, কী বলতে চাইছেন পরিচালক

রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর সামনে এল মহেশ ভাটের রহস্যজনক পোস্ট, কী বলতে চাইছেন পরিচালক

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে। তিনি বিহার পুলিশের কাছে এফইআর দায়ের করেছে। সুশান্তের বাবা এও দাবি করেছেন যে রিয়া তাঁর ছেলের সব টাকা খরচ করে দিয়েছে এবং সুশান্তের বিশ্বস্ত দেহরক্ষীকেও বরখাস্ত করে দেয়।

রিয়ার বিরুদ্ধে ৬ পাতার এফআইআর

রিয়ার বিরুদ্ধে ৬ পাতার এফআইআর

৬ পাতার এফআইআরে রিয়ার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ধরনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিচালক মহেশ ভাট তাঁর টুইটারে কিছু রহস্যপূর্ণ পোস্ট করেন যা নেটিজেনদের আগ্রহ বাড়িয়ে তোলে। প্রসঙ্গত, জিলিপি সিনেমার সময়ই মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর মধ্যে কিছু ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যদিও এই দু'‌জন এইসব বাজে গুজবে কান না দিয়ে তাঁরা জানিয়েছিলেন যে তাঁদের মধ্যে শুধু ভালো বন্ধন রয়েছে, ইন্টারনেটে তাঁদের ছবিও ভাইরাল হয়।

মহেশ ভাটের পোস্ট

মহেশ ভাটের পোস্ট

টুইটারে মহেশ ভাট লিখেছেন, ‘‌আমি অনেকটা পথ চলে এসেছি। কোথায়?‌ আমি জানি না কোথায়?‌'‌ ন্য এক টুইটে তিনি বলেন, ‘এখানে ফিরে যাওয়ার মতো কোনও পৃথিবী নেই। এটি ভেঙে পড়েছে এবং অসুস্থ।‌ আমাদের এই ছিন্নবিচ্ছিন্ন পৃথিবী ফিরিয়ে আনতে হবে এবং এটিকে আবার ইটের পর ইট করে তৈরি করতে হবে।'‌ মহেশ ভাট একটি হিন্দি কবিতাও শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, ‘‌দুনিয়াকে বনায়ে রাস্তো মে, উলঝানে কম না থি, অউর যব চলা খুদ বনা কে রাস্তে, তো দুনিয়া উলঝ গয়ি.‌.‌.‌.‌নীলেশ জৈন।'‌

 রিয়া চক্রবর্তী যোগ সুশান্ত কাণ্ডে

রিয়া চক্রবর্তী যোগ সুশান্ত কাণ্ডে

সুশান্তের অনেক ভক্তরাই বিশ্বাস করেন যে অভিনেতার মৃত্যুর পেছনে রিয়ার বড় হাত রয়েছে। কঙ্গনা রানাওয়াত সহ অনেকেই মনে করেন যে রিয়াকে এই পথে হাঁটতে নেতৃত্ব দিয়েছেন মহেশ ভাট। সম্প্রতি বান্দ্রা পুলিশ মহেশ ভাটকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসাবাদ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে তিনি মাত্র ২ বার সুশান্তের সঙ্গে দেখা করেছেন এবং কোনও ছবি নিয়ে অভিনেতার সঙ্গে কথা হয়নি।

সুশান্তের মৃত্যু রহস্য

সুশান্তের মৃত্যু রহস্য

প্রসঙ্গত গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সুইসাইড নোট না পাওয়ায় তাঁর মৃত্যু নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে থাকেন। সুশান্ত যে বলিউড স্বজন পোষণের শিকার হয়েছিলেন তা বুঝতে একটুও দেরি হয় না। তার ওপর রিয়া-মহেশ ভাটের সম্পর্ক ও সুশান্তের মৃত্যু যোগ নিয়েও সোশ্যাল মিডিয়া সরব হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+