দু'দশক পর ফের পরিচালনায় মহেশ ভাট! আসছে এই ব্লকবাস্টার ছবির দ্বিতীয় পর্ব

'সারাংশ', 'ড্যাডি', 'আশিকি'-র মতো একের পর হিট ছবি তিনি দিয়েছেন বলিউডকে। আর ফের একবার নব্বইয়ের দশকের অন্য়তম ব্লকবাস্টার 'সড়ক'-এর স্মৃতি উস্কে দিতে চলেছেন মহেশ ভাট।

'সারাংশ', 'ড্যাডি', 'আশিকি'-র মতো একের পর হিট ছবি তিনি দিয়েছেন বলিউডকে। আর ফের একবার নব্বইয়ের দশকের অন্য়তম ব্লকবাস্টার 'সড়ক'-এর স্মৃতি উস্কে দিতে চলেছেন মহেশ ভাট। প্রায় দুই দশক পর এই প্রখ্যাত বলিউড পরিচালক ফের ফিরছেন পরিচালনায়। আর তারই ঘোষণা তিনি করেছেন নিজের জন্মদিনে।

দুদশক পর ফের পরিচালনায় মহেশ ভাট! আসছে এই ব্লকবাস্টার ছবির দ্বিতীয় পর্ব

এদিন, মহেশ ভাটের জন্মদিনের ঘোষিত হয় যে বলিউডে আসতে চলেছে 'সড়ক ২'। ১৯৯১ সালের অন্যতম হিট ছবি সঞ্জয় দত্ত ও পূজা ভাট অভিনীত 'সড়ক'। সেই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আসতে চলেছেন পরিচালক মহেশ ভাট। দ্বিতীয় ছবিতেও থাকছেন পূজা , সঞ্জয় । এই দুই নামী তারকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অদিত্য রয় কাপুর ও মহেশ-কন্যা আলিয়া ভাটকে। প্রথমবার 'সড়ক ২' এর হাত ধরে আলিয়া ও পূজা দুই বোন একই স্ক্রিনে ধরা দিতে চলেছেন।

২৭ বছরের আগের ছবি 'সড়ক'। ছবির হাত ধরে উঠে আসে এক অসামান্য প্রেম কাহিনি। সেই প্রেম কাহিনির স্মৃতি উস্কে ফের আসতে চলেছে 'সড়ক ২' । ছবি মুক্তি পাচ্ছে ২০২০ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+