ষোড়শী জিয়ার সঙ্গে অন্তরঙ্গ মহেশ ভাট, পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ষোড়শী জিয়ার সঙ্গে অন্তরঙ্গ মহেশ ভাট, পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক এক করে বলিউডের কেচ্ছা সামনে আসছে। বহু পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক নিমিষে। সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী ও পরিচালক মহেশ ভাটের। তাঁদের দু’জনের ছবি, ভিডিও, ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রিয়ার পর এবার মহেশ ভাটের সঙ্গে ১৬ বছরের জিয়া খানের ভিডিও প্রকাশ্যে আসায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের একটি অন্তরঙ্গ মুহূর্তের পুরনো ভিডিও। যা ২০০৪ সালের। যেখানে জিয়া খুব ঘনিষ্ঠভাবে মহেশ ভাটের কাছে বসে রয়েছেন এবং হাসছেন।
View this post on InstagramA post shared by Bollywood media love ❤ (@bollywoodmedialove) on
২০০৭ সালে রাম গোপাল বর্মা পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত 'নিশব্দ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জিয়া। যদিও অসমর্থিত সূত্রের খবর ২০০৪ সালে ইমরান হাসমির 'তুমসা নেহি দেখা’ ছবিতে প্রথম কাজ করার কথা ছিল জিয়ার, যার প্রযোজক ছিলেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। ইনস্টাগ্রামের পেজে পোস্ট হওয়া ওই ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে এবং এই ভিডিও সামনে আসার পর তীব্রভাবে ট্রোলড হচ্ছেন মহেশ ভাট। এর আগেও তিনি রিয়া চক্রবর্তীর জন্য সমালোচিত হন। এছাড়াও বলিউডে স্বজন পোষণের জন্যও তাঁকে দোষারোপ করা হয়।
২০১৩ সালের ৩ জুন রহস্যজনকভাবে মারা যান জিয়া খান। এ নিয়ে একটি মামলা দায়ের হয় তাঁর প্রেমিক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। জিয়ার মা রাবিয়া অভিযোগ করেন, সুরজ ও তাঁর বাবা আদিত্য পাঞ্চোলি মামলা ধামাচাপা দিতে নিজেদের প্রভাব খাটিয়েছেন। অন্যদিকে গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। সুশান্তের মৃত্যুর পর অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জিয়া খানের মা।












Click it and Unblock the Notifications