'বিরুষ্কা' মত্ত হানিমুনে, হঠাৎই লাইমলাইট ছিনিয়ে নিলেন মহেশ ভাট

চুটিয়ে হানিমুন উপভোগ করছেন বীরুষ্কা। তাঁদের জুটিতে লুটি-র ছবি এখন ভাইরাল। কিন্তু এরমধ্যেই লাইম লাইট কেড়ে নিল মহেশ ভাটের টুইট।

মহেশ ভাটের দারুণ স্কোয়ার কাট। আসলে বিরুষ্কার বিয়ে সংক্রান্ত খবর দিলেই আপনি এখন ইন। সেটা যদি আবার সোশ্যাল মিডিয়া পোস্ট হয় ,তাহলে তো খবর হচ্ছেনই। ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল বিরুষ্কার হানিমুন যাপনের ছবি।

'বিরুষ্কা' মত্ত হানিমুনে, হঠাৎই লাইমলাইট নিলেন মহেশ ভাট

সেরকমই একটা কাজ করে ফেললেন বলিউডের এই বিখ্যাত ডিরেক্টর। এর আগে বিরুষ্কার দিল্লির বিয়ের কার্ড আমরা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সকলেই দেখেছি।

এবার দেখা হয়ে গেল বিরুষ্কার মুম্বই রিসেপশনের কার্ড। আগামী ২৬ ডিসেম্বর বিরুষ্কার মুম্বই মেগা ইভেন্ট। ইতিমধ্যেই কার্ড পেতে শুরু করেছেন অতিথিরা। কার্ডটিকে সেই টাস্কানি প্রদেশের বিয়েবাড়িরই ছায়া। সেখানে যেরকম ও যে রঙের ফ্লোরাল থিম ছিল, সেরকই ছোঁওয়া রয়েছে এই কার্ডেও। পাশাপাশি কার্ডের সঙ্গে থাকছে একটি করে ছোট গাছের চারা। চমৎকার ভাবনা র পরিচয় দিয়েছেন নব দম্পতি।

এদিকে আপ্লুত মহেশ ভাটও বিরুষ্কা জুটির দীর্ঘ ইনিংস প্রার্থনা করে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, 'ওঁরা করে দেখাল, আমার সর্বান্তকরণে শুভেচ্ছা , ওঁদের কাহিনি এগিয়ে চলুক। আমেন । ' আসলে এই গাছের চারাটিও রূপক নিজেদের পথ চলা শুরুতে যে নতুন গাছ রোপন করেছেন তাই যেন বেড়ে মহীরুহে পরিণত হয়, এটাই চাইছেন নব দম্পতি। সকলে যখন নিজের বাড়ির গাছটিকে জল দেবে তখন যেমন একটি করে নতুন গাছ বড় হয়ে উঠবে , তেমনি এগিয়ে চলবে বিরুষ্কার সম্পর্কও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+