সুশান্তের ঘরের দরজা খোলার আগেই রিয়াকে শোকবার্তা, মহেশ সহযোগীর পোস্ট ভাইরাল
সুশান্তের ঘরের দরজা খোলার আগেই রিয়াকে শোকবার্তা, মহেশ সহযোগীর পোস্ট ভাইরাল
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক রহস্য। সোশ্যাল মিিডয়ায় ভাইরাস হয়েছে মহেশ ভাটের সহযোগী সুহৃতা দাসের ফেসবুক পোস্ট। রিয়াকে উদ্দেশ্য করে সুশান্তের মৃত্যু নিয়ে শোকবার্তা ফেসবুকে পোস্ট করেছিলেন সুহৃতা যখন কেউ জানেন না সুশান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন।

মহেশের সহযোগীর ফেসবুক পোস্ট
সুশান্তের মৃত্যুর খবর যখন কেউ জানেন না ঠিক তখনই ফেসবুকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে শোকবার্তা জানিয়েছিলেন মহেশ ভাটের সহযোগী সুহৃতা দাস। ১৪ জুন সকাল ১১টা ৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় রিয়াকে শোকবার্তায় সুহৃতা লিখেছিলেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছেন। তাতে মানসিক অবসাদে সুশান্তের মৃত্যুর কথা বলা হয়েছিল।

মৃত্যুর খবর প্রকাশের আগেই শোকবার্তা
তখনও সুশান্তের মৃত্যুর খবর কেউ জানতেন না। সুশান্তের ঘরের দরজা পর্যন্ত তখন খোলা হয়নি বলে দাবি করা হয়েছে। তার আগেই মহেশ ভাটের সহযোগীর লেখা এই ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। তারপরেই লক করে দেওয়া হয় সুহৃতের ফেসবুক অ্যাকাউন্ট।

নেটিজেনদের প্রশ্ন
ভাট ক্যাম্প যে সুশান্তের মৃত্যুর ঘটনায় জড়িত রয়েছে তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মহেশ ভাটকে জেরাও করেছে মহারাষ্ট্র পুলিস। এমনকী মহেশ ভাট রিয়াকে ব্যবহার করেছিল সুশান্তকে হত্যার জন্য এমনও অভিযোগ জমা পড়েছে। সুশান্তের মৃত্যুর আগেই মহেশ ভাটের সহযোগীর এই ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও পাকা করছে বলে মনে করছেন নেটিজেনরা।

সুশান্তের মৃত্যু রহস্য
সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকেদের। ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে ইডি। সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বলিউডের একাধিক অভিনেতা সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications