মহারাষ্ট্র নির্বাচন ২০১৯: ভোট দিলেন শাহরুখ-হৃতিক থেকে হেমা-দীপিকারা!স্মৃতি কাড়লেন নজর
হাইভোল্টেজ মহারাষ্ট্র নির্বাচন ঘিরে সরগরম মারাঠাভূম। সেখানে একদিকে যেমন গড় বাঁচানোর লড়াই বিজেপির কাছে, তেমনই অপরদিকে অ-বিজেপি দলগুলির কাছে শক্তি পরীক্ষার লিটমাস টেস্ট এই নির্বাচন।
হাইভোল্টেজ মহারাষ্ট্র নির্বাচন ঘিরে সরগরম মারাঠাভূম। সেখানে একদিকে যেমন গড় বাঁচানোর লড়াই বিজেপির কাছে, তেমনই অপরদিকে অ-বিজেপি দলগুলির কাছে শক্তি পরীক্ষার লিটমাস টেস্ট এই নির্বাচন। সবমিলিয়ে রীতিমতো তপ্ত মারাঠাভূম। এদিন ভোট গ্রহণ ঘিরেও দেখা যায় ব্যাপক লাইন। সাধারণ ভোটারদের সঙ্গেও এদিন দেখা যায় বলিউডের তাবড় তারকাদের। একনজরে দেখে নেওয়া যাক ভোটগ্রহণের ছবি।
|
স্মৃতি ইরানি
এককালের হিন্দি টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী থেকে মন্ত্রিত্ব। মুম্বইয়ের বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন ভোট দিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। কথা বলেন ৯৩ বছরে প্রবীণ ভারতীয় জওয়ানের সঙ্গে।
|
কিং খানের ভোট
এদিন মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট কেন্দ্রে ভোট দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এদিন বলিউড বাদশার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান।
|
হেমা মালিনী
এদিন বিজেপি সাংসদ হেমা মালিনী ভোট দান করেন। এদিন মুম্বইয়ের অন্ধেরিতে (পশ্চিম) ভোট দেন হেমা মালিনী।
|
হৃতিক-অনিলের ভোটদান
এদিন, অন্ধেরি (পশ্চিম) কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন হৃতিক রোশন থেকে অনিল কাপুর। তাঁদের ঘিরেও এদিন ছিল উত্তেজনা।
|
শাবনা আজমি-জাভেদের ভোটদান
শাবানা আজমি ও জাভেদ আখতারকেও এদিন দেখা যায় ভোটকেন্দ্রে। এি সেলেব দম্পতিও এদিন ভোট দান করেন মুম্বইতে।
|
দীপিকা পাডুকোন
এদিনের ভোটগ্রহণ পর্বে দেখা যায় বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে। যদিও স্বামী রণবীর সিংকে তাঁর সঙ্গে এদিন দেখা যায়নি।












Click it and Unblock the Notifications