Maharashtra Assembly Election 2024: বেহাল শৌচাগার মেরামতের দাবি! ভোট দিয়ে বেরোতেই অক্ষয়কে দেখে অভিযোগ বৃদ্ধের

Maharashtra Assembly Elections 2024: সকাল সকাল রোজই ওঠেন। শরীরচর্চায় তার জুড়ি মেলা ভার। ভোটের দিনও তাই সবার আগে বলিউডের যে তারকাকে ভোট দিতে দেখা গেল, তিনি হলেন অক্ষয় কুমার। কিন্তু ভোট দিয়ে বেরিয়েই এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়লেন অভিনেতা। অক্ষয়কে দেখা মাত্রই অভিযোগের পাহাড় দাঁড় করিয়ে দিলেন ওই প্রবীণ নাগরিক।

এদিন ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অক্ষয়। তখনই এগিয়ে আসেন ওই বৃদ্ধ। অক্ষয়ের দেহরক্ষীরা বাধা দিলে অভিনেতা তা বারণ করেন। ২০১৮-তে অক্ষয়ের উদ্যোগে জুহুতে সর্বসাধারণের জন্য নির্মিত একটি শৌচাগার অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই বৃদ্ধ তিন-চার বছর ধরে শৌচাগারটির রক্ষণাবেক্ষণ করছেন বলে দাবি। কিন্তু এবার তিনি অক্ষয়ের সাহায্য় চান।

Akshay kumar

অক্ষয়ের (Akshay Kumar) সঙ্গে ওই বৃদ্ধের কথোপকথনের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, অক্ষয়কে অভিযোগ জানানোর সময় বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ওই বৃদ্ধ। এরপর অক্ষয় তাঁকে আশ্বাস দিয়ে বলেন, ওই শৌচাগারটি ঠিক করার জন্য কর্পোরেশনের সঙ্গে তিনি কথা বলে নেবেন।

যদিও আশ্বাসে সন্তুষ্ট হননি ওই ব্যক্তি। পুরসভার উদাসীনতার জন্য প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। অক্ষয় কুমারকে আরও একটি শৌচাগার (Toilet) তৈরি করে দিতে আবেদন করেন ওই বৃদ্ধ। এরপর উত্তরে অভিনেতা বলেন, তিনি তাঁর কর্তব্যটুকু করেছেন। বাকিটা দেখাশোনা করা পুরসভার কাজ।

২০১৭ সালে জুহুর সমুদ্রসৈকতে উন্মুক্ত স্থানে এক ব্যক্তি শৌচকার্য করছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। ক্যাপশনে টুইঙ্কেল লেখেন, "টয়লেট এক প্রেম কথা পার্ট ২-এর প্রথম সিন হতে পারে এটাই।"

টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড় ওঠে। মুম্বইয়ের বস্তিবাসী বাধ্য হয়ে উন্মুক্ত জায়গায় শৌচকার্য করতে বাধ্য হন বলে পোস্টে অভিযোগ করেন বহু মানুষ। স্থানীয়রা দাবি তোলেন, বস্তিবাসীর জন্য আর কোনও উপায় নেই।

এরপরই ২০১৮ সালে অক্ষয় কুমারের উদ্যোগে সেখানে শৌচালয় নির্মাণ করা হয়। শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে মিলিতভাবে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে বায়ো টয়লেট নির্মাণ করা হয়। জুহু ও ভারসোভা সমুদ্র সৈকতের কাছে শৌচালয়টি নির্মাণ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+