অভিনেত্রী রেখার বাবা জেমিনি গণেশন ও সাবিত্রীর প্রেমপর্ব ধরা দেবে স্ক্রিনে! ছবির ট্রেলার ভাইরাল

রেখা ভানু গণেশন বলিউডের অন্যতম কালজয়ী অভিনেত্রী। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে , রেখা বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

রেখা ভানু গণেশন বলিউডের অন্যতম কালজয়ী অভিনেত্রী। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে , রেখা বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। রেখার বাবা দক্ষিণ ভারতের স্বনামধন্য তারকা জেমিনি গণেশন। জেমিনির সঙ্গে দক্ষিণের মহানায়িকা সাবিত্রীর প্রেম এবার বন্দি হচ্ছে সেলুলয়েডে। সাবিত্রীর বায়োপিক 'মহানটি' মুক্তির সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

অভিনেত্রী রেখার বাবা জেমিনি গণেশন ও সাবিত্রীর প্রেমপর্ব ধরা দেবে স্ক্রিনে! ছবির ট্রেলার ভাইরাল

এক ঝাঁক দক্ষিণী তারকাকে নিয়ে তৈরি হয়েছে তেলুগু ছবি "মহানটি" ফিল্মটি। দক্ষিণী নায়ক দুলকের সলমন এই ছবিতে জেমিনি গণেশনের ভূমিকায় রেয়েছেন। সাবিত্রীর চরিত্রে রয়েছেন কীর্তি সুরেশ। সামন্থা রুথ প্রভুকে এই ছবিতে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকাতে। উল্লেখ্য, এই সাবিত্রীকে দক্ষিণ ভারতের চলচ্চিত্রের মহানায়িকা মনে করা হত। তিনি একাধারে অভিনেত্রী, অন্যদিকে প্রযোজকও ছিলেন।

খুবই কম বয়সে সাবিত্রীর সঙ্গে বিয়ে হয় জেমিনি গণেশনের । জানা যায় জেমিনি ততদিনে ৪ সন্তানের বাবা। জেমিনির সঙ্গে সেই সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পুষ্পবল্লী নামের আরেক অভিনেত্রীর। যিনি সম্পর্কে রেখার মা। অন্যদিকে, জেমেনি গণেশন ততদিনে দক্ষিণভারতের সুপারস্টার। কিন্তু পরবর্তীকালে সাবিত্রী দক্ষিণের ফিল্ম ছাড়িয়ে বলিউডেও পা রাখেন। তবে সেভাবে সাফল্য পাননি। একচা সময়ে গিয়ে জানতা পারেন জেমিনির সঙ্গে পুষ্পবল্লীর সম্পর্কের কথাও। তারপর কী হয় সাবিত্রীর জীবনে। তা নিয়েই এই তেলুগু ছবিটি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+