'মহাভারত' -এ দ্রৌপদীর চরিত্রে রূপার আগে কোন বলিউড সুপারস্টারকে বেছে নেওয়া হয়! এরপর কী ঘটে
'মহাভারত' -এ দ্রৌপদীর চরিত্রে রূপার আগে কোন বলিউড সুপারস্টারকে বেছে নেওয়া হয়! এরপর কী ঘটে
লকডাউনের মধ্যে দূরদর্শনে ফের একবার 'মহভারত' শুরু হয়েছে। একই সঙ্গে সম্প্রাচারিত হচ্ছে ৯০-এর দশকের আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'রামায়ণ'। এই সময় ধারাবাহিকগুলি ঘিরে বলিউডের একাধিক পুরনো ঘটনা প্রকাশ্যে আসছে। এরই মাঝে উঠে এল 'মহাভারত' এর প্রসঙ্গ।

বি আর চোপড়ার 'মহাভারত'-এ তাবড় বলিউড তারকারা অডিশন দিয়েছিলেন। এদিকে বলিউডের স্বনামধন্য ব্যক্তত্ব বি আর চোপড়া চাইছিলেন বলিউডের কোনও তাবড় নায়িকা যেন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেন। এজন্য সুপারস্টার জুহি চাওলাকে দ্রৌপদীর চরিত্রের জন্য বেছে নেওয়া হয়। তবে সেই অফার প্রত্যাখ্য়ান করেন জুহি।
৬ জন নামী অভিনেত্রী এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত হন। তাঁদের মধ্যে ছিলেন, জুহি চাওলা, রামিয়া কৃষ্ণণরা। উল্লেখ্য, 'বাহুবলী' ছবিতে রাজমাতার চরিত্রে অভিনয় করা দক্ষিণী অভিনেত্রী রমিয়াকে সরিয়ে জায়গা করে নেন বঙ্গ তনয়া রূপা গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে রূপ অভিনীত এই চরিত্র বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। রূপার অভিনয়তেও বুঁদ হয়েছেন বহু বাঙালি।












Click it and Unblock the Notifications