মাধুরীর সঙ্গে কোন খুনসুটি করেছিলেন আমির! অভিনেতার জন্মদিনে পর্দাফাঁস করলেন অভিনেত্রী
বলিউড পারফেকশনিস্ট আমিরের জন্মদিন উপলক্ষ্য়ে একাধিক শুভেচ্ছাবার্তা দিয়ে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। এদিন সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বলিউডের একাধিক সেলিব্রিটি শুভেচ্ছা জানান আমিরকে।
বলিউড পারফেকশনিস্ট আমিরের জন্মদিন উপলক্ষ্য়ে একাধিক শুভেচ্ছাবার্তা দিয়ে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। এদিন সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বলিউডের একাধিক সেলিব্রিটি শুভেচ্ছা জানান আমিরকে। শুভেচ্ছা বার্তা পাঠান মাধুরীও। আর এই শুভেচ্ছা বার্তা আসে বলিউডের ধকধক গার্ল মাধুরীর তরফেও।

মাধুরী এদিন এক টুইট বার্তায় আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরেন 'দিল' ফিল্মে শ্যুটিং করার স্মৃতি। 'দিল' ছবিতে শ্যুটিং এর সময় আমির তাঁর সঙ্গে বহুবার খুনসুটি করেছিলেন। এমনই সমস্ত নস্টালজিক বিষয় এদিনের টুইট বার্তায় তুলে ধরেন মাধুরী। উল্লেখ্য, 'দিল' ছবিতে 'খাম্বে য্যায়সে খড়ি হ্য়ায়'এর শ্যুটিং এর সময়, মাধুরীকে আমির বলেন, তিনি হাত দেখতে জানেন। আর সেটা শুনেই মাধুরী হাত বাড়িয়ে দেন আমিরকে। আর তখন মাধুরীর তালুতে থুতু ফেলেন আমির।
I still remember you pulling a prank on me while shooting for #Dil. Remembering those fun moments and many more on your birthday dearest @aamir_khan! Wishing you a fantastic day ahead. Stay blessed!! 😄🙌🏻
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) March 14, 2019
সেই ঘটনার কথা এদিনও উস্কে দিয়ে টুইট করেন মাধুরী। অভিনেতা এদিন তাঁর ৫৪ তম জন্মদিন নিজের বান্দ্রার বাড়িতেই উদযাপন করেছেন। এদিন জন্মদিন উপলক্ষ্য়ে তাঁর পরবর্তী ফিল্মের নামও ঘোষণা করেন আমির। 'লাল সিং চাড্ডা' নামাঙ্কিত ফিল্মে এবার অভিনয় করতে চলেছেন তিনি।












Click it and Unblock the Notifications