'কলঙ্ক' ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে মাধুরীকে
করণ জোহরের 'কলঙ্ক' ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। ছবিটির কালকুশলী থেকে শ্যুটিং দৃশ্য, সমস্ত কিছুই এখন খবরে। তবে জোরদার খবর আর কৌতূহল একমাত্র মাধুরী আর সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি হয়েছে।
করণ জোহরের 'কলঙ্ক' ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। ছবিটির কালকুশলী থেকে শ্যুটিং দৃশ্য, সমস্ত কিছুই এখন খবরে। তবে জোরদার খবর আর কৌতূহল একমাত্র মাধুরী আর সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি হয়েছে। তাঁদের শ্যুটিং কবে শুরু আর তাঁদের দু'জনকে একসঙ্গে স্ক্রিনে কবে দেখা যাবে , তা নিয়ে রয়েছে ভক্তদের বহু কৌতূহল।

ছবিতে মাধুরীকে কোন ভূমিকায় দেখা যাবে, এ প্রশ্ন অনকের মনেই ছিল। এবার সেই প্রশ্নের জবাব সামনে আসতে শুরু করেছে। সূত্রের দাবি মাধুরী ছবিতে আলিয়া ভট্টের নাচের শিক্ষিকা হিসাবে অভিনয় করবেন। উল্লেক্য, এই ছবির জন্য করণের একজন এমন নায়িকাকে প্রয়োজন ছিল, যিনি নাচে পটিয়সী। আর সেই জায়গায় করণের প্রথম পছন্দ ছিল শ্রীদেবীকে। পরবর্তীকালে শ্রীদেবীর প্রয়াণের পর। ছবির জন্য উপযুক্ত মনে করা হয়েছে মাধুরীকে। আর এই মুহুর্তে বলিউড নায়িকাদের মধ্যে মাধুরী ছাড়া নৃত্যপটিয়সী আর কেউ নেই।
আপাতত নাচের রিহার্সালে ব্যস্ত আলিয়া ও মাধুরী দুজনেই। 'ধক ধক' গার্লের সঙ্গে আলিয়ার এই নাচের প্রশিক্ষণের সেশন বেশ জোরদার চলছে। আলিয়া জানিয়েছেন, এই প্রথমবার তিনি অবিনয় করতে চলেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে। আর সে নিয়ে বেশ নার্ভাস আলিয়া। তিনি ভাবছেন, মাধুরীকে দেখবার পর সমস্ত সংলাপ মনে রেখে তিনি অভিনয় করতে পারবেন তো! আপাতত জোর কদমে চলছে ছবির শ্যুটিং ও প্রশিক্ষণ।












Click it and Unblock the Notifications