১৩ বছর বয়সে ৪৩ বছর বয়সী গুরুকে বিয়ে, তৈরি হতে চলেছে সরোজ খানের বায়োপিক, নাম ভূমিকায় কি মাধুরী?
বলিউডের ডান্সিং কুইন বলা হয় তাঁকে। যার হাত ধরে তৈরি হয়েছে একের পর এক হিট গান। যাঁর কোরিওগ্রাফিতে মুগ্ধ দর্শক সেই সরোজ খানের বায়োপিক তৈরি হতে চলেছে। শোনা যাচ্ছে ছবিতে সরোজ খানের নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন মাধুরী দিক্ষিত।
যদিও অভিনেকত্রী বা পরিচালক কেউই এই নিয়ে কোনও কিছু নিশ্চিত করেননি। তবে সরোজ খানের প্রিয় ছাত্রী যে মাধুরী দিক্ষিত ছিলেন সেটা বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়। দেবদাস থেকে শুরু করে একাধিখ ছবিতে মাধুরী দিক্ষিতের একাধিক গান কোরিওগ্রাফ করেছেন সরোজ খান। মাধুরী নিজেও স্বীকার করেছিলেন যে সরোজ খান না থাকলে তিনি কোনও দিন নাচ করতে পারতেন না।

যাঁকে বলিউডের জান্সিং কুইন বলা হয় সেই সরোজ খানের জীবন কম বৈচিত্র্যময় ছিল না। মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল সরোজ খানের। নিজের গুরুকেই বিয়ে করেছিলেন তিনি। ১৯৪৮ সালে ২২ নভেম্বর তিনি মুম্বইয়ে জন্মেছিলেন। অনেকেই জানেন না হিন্দু পরিবারে জন্ম হয়েছিল তাঁর। নাম ছিল নির্মলা নাগপাল। বলিউডে শিশুশিল্পী হিসেবেই কাজ শুরু করেছিলেন তখনই তাঁর মা-বাবা তাঁর নাম বদলে সরোজ রাখেন।
কারণ তাঁরা চাইতেন না তাঁর পরিবারের লোকেরা কেউ জানুক যে তাঁদের মেয়ে কাজ করেন সিনেমার জগতে। সোহনলালের হাত ধরেই সরোজ খানে বলিউডে আসা। সেই সোহনলালকে বিয়ে করেছিলেন সরোজ খান। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। আর সোহনলালের বয়স তখন ১৮ বছর। মাত্র ১৪ বছর বয়সে সরোজ খান তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। এবং তারপরেই সরোজ খান জানতে পারেন সোহনলাল আগে থেকেই বিবাহিত এবং তাঁর ৪ সন্তানও রয়েছে।
এক সাক্ষাৎকারে সরোজ খান জানিয়েছিলেন, ১৯৬৫ সালে তিনি তাঁর দ্বিতীয় সন্তানের জন্মদেন। মাত্র ৮ মাস বেঁচে ছিল তাঁর সেই কন্যা সন্তান। তারপরেই সোহনলালের সঙ্গে বিচ্ছেদ হয় সরোজ খানের। কারণ সোনলাল তাঁর পরিচয় সরোজ খানের সন্তানদের দিতে চায়নি। তারপরে আর সোহনলালের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি।
তারপরে আবার বিয়ে করেছিলেন সরোজ খান। ব্যবসায়ী সর্দার রোশন খানকে বিয়ে করেন তিনি তবে তাঁকে ইসলাম ধর্ম নিতে হয়েিছল। রোশন খানেরও প্রথম বিয়ে এবং সন্তান ছিল। তারপরেও সরোজ খানের প্রেমে পড়েছিলেন তিনি। সে সোহনলাল এবং তাঁর সন্তানকে পিতৃপরিচয় দিতে রাজি হয়েছিল। ১৯৭৫ সালে রোশন খানকে তিনি বিয়ে করেন। সরোজ খান বলেছিলেন সেটা তাঁর সঠিক সিদ্ধান্ত ছিল।
বলিউডের কোনও সিনেমার প্লটের থেকে কম কাহিনী বহুল ছিল না সরোজ খানের জীবন। বলিউডে ২০০০-র বেশি গান কোরিওগ্রাফ করেছেন। তার মধ্যে সবচেয়ে হিট কাজ তিনি করেছেন অভিনেত্রী মাধুরী দিক্ষিত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications