ওয়েব দুনিয়ায় পদার্পণ মাধুরী দীক্ষিতের, প্রথম সিরিজ নেটফ্লিক্সে

বলিউডের বহু তারকাই এখন নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতে। সেই তালিকায় নতুন সংযোজন '‌এক দো তিন’‌ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে দেখা যাবে '‌ধক ধক’‌ গার্লকে। অন্যদিকে নেটফ্লিক্সও একগুচ্ছ প্রজেক্টের কথা ঘোষণা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরমব্রত চট্টোপাধ্যায় ও রবিনা ট্যান্ডনের সিরিজ।

ওয়েব দুনিয়ায় পদার্পণ মাধুরী দীক্ষিতের


মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজের নাম '‌ফাইন্ডিং অনামিকা’‌। মাধুরী ছাড়াও এখানে দেখা যাবে সঞ্জয় কাপুর, মানব কউলকে। বিজয় নাম্বিয়ার ও করিশমা কোহলি পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। অন্যদিকে, কিছুদিন আগেই পরমব্রত তাঁর ও রবিনা ট্যান্ডনের শুটিংয়ের ছবি শেয়ার করেছিলেন কিছুদিন আগে। এবার সেই সিরিজের নাম জানা গেল। বিনয় ওয়েইকুল পরিচালিত '‌আরণ্যক’‌ ছবিতে অভিনয় করছেন এই দুই তারকা।

নেটফ্লিক্সের চমক হিসাবে আগামী সোমবার পূজা ভাট, সাহানা গোস্বামী, রাহুল বোস অভিনীত '‌বম্বে বেগমস’‌ টেলিকাস্ট হবে। 'দিল্লি ক্রাইম সিজন ২’ নিয়ে ফিরছেন শেফালি শাহ, রসিকা দুগ্গল, রাজেশ তৈলঙ্গ। 'ফিলস লাইক ইশক’-এর অন্যতম পরিচালক তাহিরা কশ্যপ। তাতে দেখা যাবে রাধিকা মদন, অমল পরাশরকে। 'জামতারা সবকা নম্বর আয়েগা সিজন ২’-ও এ বছর নেটফ্লিক্সে দেখা যাবে। থাকছেন জিতেন্দ্র কুমার, আলম খান অভিনীত 'কোটা ফ্যাক্টরি সিজন ২’। এছাড়াও বহু প্রজেক্ট দেখানো হবে নেটফ্লিক্সে। সুতরাং গোটা মার্চ মাস ও ভোটের গরম হাওয়ায় দর্শকরা নেটফ্লিক্স থেকে হতাশ হবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+