'ধিনা ধিন ধা'! মাধুরী-অনিল জুটির নাচের নয়া ভিডিও কাঁপাচ্ছে নেট দুনিয়া
নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম হিট ছবি 'রাম লক্ষ্মণ' মন মজিয়েছিল বহু দর্শকের। ছবির গানও ততোধিক জনপ্রিয়তা পায়। তার মধ্যে অন্যতম বিখ্যাত গান 'মাই নেম ইজ লক্ষ্মণ'।
নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম হিট ছবি 'রাম লক্ষ্মণ' মন মজিয়েছিল বহু দর্শকের। ছবির গানও ততোধিক জনপ্রিয়তা পায়। তার মধ্যে অন্যতম বিখ্যাত গান 'মাই নেম ইজ লক্ষ্মণ'। সেই গানের জাদুতেই ফের এখবার দর্শক মন মাত করলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত।

বহু বছর পর ফের একবার অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি একসঙ্গে। 'টোটাল ধামাল' ছবিতে ফের একবার 'ঝাক্কাস' নায়ক অনিলের সঙ্গে জুটি বেঁধেছেন 'ধকধক গার্ল' মাধুরী। মজাদার এই ছবিতে মাধুরীর সঙ্গে অনিলকে দেখা যাবে এক্কেবারে অন্য ভূমিকায়। তবে তার আগে দুই তারকাকে দেখা গেল ফের একবার নব্বইয়ের দশকের গানের ছন্দে! ৩০ বছর পর ফের 'রাম লক্ষ্মণ' ছবির গানে তাঁদের দেখা গেল।
উল্লেখ্য, আসন্ন সময়ে মেয়ে সোনমের সঙ্গে নিয়ে 'এক লড়কি কো দেখা তো অ্য়ায়াসা লাগা' ফিল্মে অভিনয় করতে চলেছে। অন্যদিকে মাধুরীর সঙ্গে তাঁকে দেখা যাবে মজাদার রোম্যান্টিক মেজাজে 'টোটাল ধামাল ' ছবিতে। উল্লেখ্য,ইন্দ্র কুমার পরিচালিত এই ছবি আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ।












Click it and Unblock the Notifications