'কুসুম দোলা' শেষ হলে কী করতে চান 'ইমন' মধুমিতা! কী প্ল্যান রয়েছে অভিনেত্রীর
শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা সিরিয়াল 'কুসুম দোলা'। গত দু'বছর ধরে চলার পর এবার শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছে এই সিরিয়াল।
শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা সিরিয়াল 'কুসুম দোলা'। গত দু'বছর ধরে চলার পর এবার শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছে এই সিরিয়াল। বহুদিন ধরেই টিআরপি চার্টে দাপট দেখিয়েছে ইমন , মধুমিতা, অপরাজিতা অভিনীত 'কুসুম দোলা'।

'কুসুম দোলা' শেষ হতে চলেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। এরপর কী করবেন, তা নিয়ে নিজের প্ল্যান জানালেন, 'কুসুম দোলা' -র অভিনেত্রী মধুমিতা। তিনি জানাচ্ছেন, সিরিয়ালের শ্যুটিং শেষ করেই তিনি মুম্বই পাড়ি দেবেন। আর তারপর থেকে টানা জিম-এ মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন 'কুসম দোলার' ইমন , মধুমিতা। বাকি সময়টায় বই পড়া ও ফিল্ম দেখাবর মধ্যেই নিজেকে ক রাখতে চান এই অভিনেত্রী।

দীর্ঘ ব্যস্ততার পর এই অবসরে মধুমিতা নিজের প্রোডাকশান হাউসের কাজও সামলাতে চান বলে জানা গিয়েছে। উল্লেখ্য , সম্পর্কের টানাপোড়েনের এক জটিল জাল বুনেছে 'কুসম দোলা'-র গল্প। এখানে এক আইপিএস অফিসার পড়ে যান সম্পর্কের বেড়াজালে। এই আইপিএস-র ভূমিকায় রয়েছেন ঋষি কৌশিক। অপরাজিতা রয়েছেন রূপকথাক চরিত্রে। আর ইমনের চরিত্রে রয়েছেন মধুমিতা।












Click it and Unblock the Notifications