মধুবালার জন্মদিনে বলিউড-সুন্দরীকে অনন্য শ্রদ্ধার্ঘ গুগলের

তাঁকে 'বলিউডের মার্লিন মনরো' বলা হত এককালে। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর স্টারডম থেকে রূপ লাবণ্য আজও আশ্চর্য করে অনেককে।

তাঁকে 'বলিউডের মার্লিন মনরো' বলা হত এককালে। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর স্টারডম থেকে রূপ লাবণ্য আজও আশ্চর্য করে অনেককে। জনপ্রিয় অভিনেত্রী মধুবালার আজ ৮৬ তম জন্মদিন। এই জন্মদিবস উপলক্ষ্য়ে এদিন গুগল ডুডলের তরফে অসামান্যেক শ্রদ্ধার্ঘ জানানো হয়।

মধুবালার জন্মদিনে অনন্য শ্রদ্ধার্ঘ গুগলের


১৯৩৩ সালে দিল্লিতে আজকের দিনেই জন্ম নেন মধুবালা। যাঁর রূপ রহস্য থেকে হাসির ঝলকে হৃদয় হারিয়েছেন বহু পুরুষ। মুমতাজ জাহান বেগম দেহলভি থেকে মধুবালা হয়ে ওঠার কাহিনিও যেন তাঁকে সবার থেকে আরও খানিকটা আলাদা করে তুলেছে। প্রথম স্টেজ পারফরম্যান্স ৯ বছর বয়সে। তারপর ১৪ বছর বয়সে প্রথম স্টেডে অভিনয়। এরপর কেরিয়ারের দিক থেকে আর ফিরে তাকাতে হয়নি মধুবালাকে।

মধুবালার জন্মদিনে অনন্য শ্রদ্ধার্ঘ গুগলের

তবে কেরিয়ারে লাইমলাইটের ঝলক যতই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে মধুবালাকে ঘিরে রেখেছিল এক গভীর অন্ধকার। গোটা দুনিয়া যখন তাঁর রূপ লাবণ্য়, অভিনয়ে মাতোয়ারা , ঠিক তখনই ৩৬ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন এই সুন্দরী অভিনেত্রী। যাঁকে আজও বলিউড কুর্ণিশ জানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+