'পুরুষরা দেশলাইয়ের মতো'! 'মেড ইন চায়না'র এই ভিডিও কিছুতেই মিস করবেন না

'মেড ইন চায়না'-র জিনিস কি আপনি পছন্দ করেন না!

চিনের তৈরি জিনিস নিয়ে অপছন্দ অনেকেরই রয়েছে। 'মেড ইন চায়না' মানেই তা ক্ষণস্থায়ী হবে! এমন মশকরা অনেকেই করে থাকেন। তবে বলিউডের ছবি ' মেড ইন চায়না' যে উৎসবের মরশুম মাতিয়ে দিতে চলেছে তা ট্রেলারেই প্রকাশ্য।

পুরুষরা দেশলাইয়ের মতো! মেড ইন চায়নার এই ভিডিও কিছুতেই মিস করবেন না

এই গল্প মিখিল মুসালের। তিনি গুজরাতের এক সাধারণ নাগরিক। যিনি বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন। আর সেই ব্যবসায়ী হতে গিয়েই তিনি চিনের পথে যাত্রা করেন। এরপরই ঘটতে শুরু করে আজব কাণ্ড। যৌনতা সম্পর্কীয় বিভিন্ন জিনিস পত্রের মধ্যে ব্যবসায়ে চরম সাফল্য লাভ করেন মিখিল। সেই সংক্রান্ত ব্যবসাতেই মিখিল জানতে পারে 'পুরুষরা দেশলাইয়ের বাক্সের মতো... ।'

রাজকুমার রাওয়ের আরও একটি ব্লকবাস্টার ফিল্ম সম্ভবত 'মেড ইন চায়না' -র হাত ধরেই আসতে চলেছে। এমনই দাবি বিশেষজ্ঞদের। রাজকুমার ছাড়াও এই ছবিতে রয়েছেন, বঙ্গতনয়া মৌনী রায়, রয়েছেন বোমান ইরানির মতো অভিনেতারা। উৎসবের মরশুমে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে এদিন মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+