মদন এবার অভিনেতার ভূমিকায়
মদন এবার অভিনেতার ভূমিকায়
তিনি এখন আর শুধু রাজনৈতিক নেতা নন। তিনি এখন এন্টারটেনার। গান , নাচ, গেম শো সবেতেই তাকে দেখে নিয়েছে বাংলার মানুষ। এবার সিনেমাতেও অভিনয় করতে চলেছেন তিনি।

অভিনয়ে অভিষেক করছেন নেতা মন্ত্ৰী মদন মিত্র।তিনি তাঁর প্রথম অভিনীত ছবির ডাবিংও শেষ করে ফেলেছেন। সিনেমাটি জ্যামি বন্দ্যোপাধ্যায়ের তৈরি। নাম 'হচপচ'। এতেই অভিনয় করতে দেখা যাবে মদন মিত্রকে । মদন মিত্রের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌস্তুভ ঘোষ, কার্তিক এ ত্রিপাঠী, বুদ্ধদেব মুখোপাধ্যায়। অভিনয় করেছেন পরিচালক নিজেও। ছবিটি ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে। মদন মিত্র ডাবিং করতে আসছেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। স্টুডিওতে উপচে পড়ে ভিড়। এসব দেখে পোড় খাওয়া নেতা, নতুন অভিনেতা জানিয়েছেন, 'জনগণ এবং সংবাদমাধ্যম আমায় রাখলেই আছি। তাঁরা চেয়েছেন বলেই আমি এবার রুপোলি পর্দায়।'
এই ছবিতে দেখানো হবে দু'জন গায়কের জীবন। নতুন অনেক গায়ক অনেক আশা নিয়ে সঙ্গীত দুনিয়ায় পা রাখেন। বিভিন্ন মিউজিক ভিডিও, কিছু শো-ও করে থাকেন। কিন্তু ভাগ্য সহায় না হলে চিরতরে হারিয়ে যান। কিন্তু রাজনীতিবিদ মদন মিত্র তথাকথিত গায়ক না হয়েও জনপ্রিয়তার শীর্ষে। এই বিষয়টিই তুলে ধরা হয়েছে ৯০ মিনিটের সিনেমায়। মজা-হাসিঠাট্টা নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। দুটি গানও শোনা যাবে। তার মধ্যে রয়েছে মদন মিত্রের জনপ্রিয় 'ও লাভলি' গানটিও। অভিনয়ের ব্যাপারে দারুন কনফিডেন্ট তিনি। বলছেন উত্তমকুমার ছাড়া সবাইকে তিনি রিপ্লেস করে দিতে পারেন। মদনের এই অভিষেক ছবি মুক্তি পাবে মে মাসে।












Click it and Unblock the Notifications