মাদাম তুসোয় 'ঝাক্কাস' অবতারে অনিল! সোনমের বিয়ের আগে পাল্টালো মূর্তির গড়ন, দেখুন ছবি
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবারে এখন উদযাপনের সময়। সোনমের বিয়ে নিয়ে ব্যস্ত গোটা পরিবার। চলছে হইচই। উৎসবের আমেজে গা ভাসিয়েছেন অর্জুন থেকে অনল কাপুররা।
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবারে এখন উদযাপনের সময়। সোনমের বিয়ে নিয়ে ব্যস্ত গোটা পরিবার। চলছে হইচই। উৎসবের আমেজে গা ভাসিয়েছেন অর্জুন থেকে অনল কাপুররা। কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়াও। ব্যস্ততা কিছু নেই অনিল কাপুরের। এরই মধ্যে খবর, দিল্লির মাদাম তুসো-তে। সেখানে অনিল কাপুরের মোমের মূর্তির আদল পরিবর্তন হয়েছে।

দিল্লির মাদাম তুসো ওয়্যাক্স মিউজিয়ামে অনিল কাপুরের মূর্তির আদল খানিকটা পাল্টে দেওয়া হয়েছে। নতুন আদলে দেখা যাচ্ছে আনিল কাপুর ঐতিহ্যময় পোশাকে রয়েছেন। রাজবেশে সেজেছেন তিনি। ভাঙড়ার মেজাজ তারমধ্যে একদম ফুটে উঠছে। আর হবে নাই বা কেন! সামনে মেয়ের বিয়ে। আর মেয়ের বিয়েতে যেকোনও বাবাই এরকম মেজাজেই থাকেন। আর সেই মত অনিল কাপুরকেও দিল্লির মাদাম তুসো সাজিয়েছে 'ঝাকাস' অবতারে !
A post shared by Madame Tussauds Delhi (@madametussaudsdelhi) on
এদিকে, মুম্বইতে অনিলের বাড়িতে জোর কদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি। শেষ মুহুর্তের ব্যবস্থাপনাতে যাতে কোনও কমতি না থেকে যায় তার দেখভাল করছেন অনিল। সোনমের বিয়েতে সঙ্গীত-এর আসরে সকলেই কিছু না কিছু পারফর্ম করছেন। অর্জুন থেকে করণ জোহর, জাহ্নবী সকলেই নিজের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ফারহা খান। তবে সকলের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ কার্যত ছুঁড়ে দিলেন সোনমের বাব অনিল। তিনি মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচতে চলেছেন 'গল্লা গুড়িয়া' গানের সঙ্গে। আর অনিল একা নন। তাঁর সঙ্গে নাচবেন সতীশ কৌশিক ও অনুপম খের! একবারের জন্য শুধু দৃশ্যটি কল্পনা করুন!












Click it and Unblock the Notifications