কার্তিক-কৃতি নেট কাঁপাচ্ছে 'পোস্টার লাগওয়াদো'-তে ! ভিডিও মিস করবেন না
নব্বইয়ের দশকে অক্ষয় কুমার ও উর্মিলা মাতন্ডকর অভিনীত ছবি 'আফলাতুন'-এর বিখ্য়াত গান 'ইয়ে খবর ছাপওয়াদো আখবার পে..'। সেই গানের রিমেক এবার উঠে এল ২০১৯ সালে।
নব্বইয়ের দশকে অক্ষয় কুমার ও উর্মিলা মাতন্ডকর অভিনীত ছবি 'আফলাতুন'-এর বিখ্য়াত গান 'ইয়ে খবর ছাপওয়াদো আখবার পে..'। সেই গানের রিমেক এবার উঠে এল ২০১৯ সালে।

'লুকা ছুপ্পি' ফিল্মে সেই নব্বইয়ের দশকের বিখ্যাত গান ফের একবার উঠে এসেছে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন এই গানে কার্যত ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছেন। এপর্যন্ত গানের ভিডিও ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ পেয়েছে । লিভ ইন সম্পর্ক ঘিরে মজার মোড়কে একটি গল্প প্রতিস্থাপিত করা হয়েছে ফিল্মে।
এই ছবির গল্প গুড্ডু ও তাঁর সঙ্গীকে নিয়ে। যেখানে তাঁরা বিয়ে না করে লিউ ইন-এর ওপরেই বেশি জোর দিচ্ছেন।
ফের এক কম বাজেটের ছবি স্বপ্ন দেখাচ্ছে বলিউডকে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের এই ছবি যে মন মজিয়ে দেওয়া গল্প বলতে চলেছে মজার মোড়কে, তা বলাই বাহুল্য়। লক্ষণ উটেকর পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেতেই বাড়ছে আগ্রহ।

Click it and Unblock the Notifications