ওয়ারিনার সঙ্গে 'গরবা' সলমনের বোনের জামাই আয়ুষের! 'লাভরাত্রি'-র টিজারে নয়া রসায়ন
আগামীকাল মুক্তি পেতে চলেছে সলমনের ছবি 'রেস থ্রি'। তার আগে আজ সলমন ভক্তদের জন্য এল 'ডবাল ধামাকা'!
আগামীকাল মুক্তি পেতে চলেছে সলমনের ছবি 'রেস থ্রি'। তার আগে আজ সলমন ভক্তদের জন্য এল 'ডবাল ধামাকা'! একদিকে মুক্তি পেয়েছে শাহরুখের 'জিরো' ছবির টিজার, যেখানে শাহরুখের সঙ্গে দেখা গেল সলমনকেও, অন্যদিকে মুক্তি পেল সলমন প্রযোজিত ছবি 'লাভরাত্রি' ছবির টিজার। উল্লেখ্য 'লাভরাত্রি' ছবিতে অভিনয় করেছেন সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা।

এর আগে, 'লাভরাত্রি' ছবির নাম নিয়ে বহু বিতর্ক দানা বেঁধেছে। হিন্দুত্ববাদী সংগঠনের তরফে দাবি করা হয়েছে ছবির নাম হিন্দুদের ভাবাবেগকে আঘাত করছে। এজন্য ছবি প্রদর্শনী বন্ধের হুমকিও দিয়েছে বহু হিন্দুত্ববাদী সংগঠন। তবে সেই সমস্ত বিতর্ককে পিছনে পেলে দিয়ে মুক্তি পেয়েছে 'লাভরাত্রি 'টিজার। টিজারেরে ভিডিও-তে দেখা যাচ্ছে গরবার ছন্দে জমে উঠেছে দুই তরুণ তরুণীর প্রেম। এঁদের মধ্যে একজন আয়ুষ শর্মা ও অপরজন ওয়ারিনা হুসেন।
ছবিতে নতুন জুটির রসায়ন কতটা দর্শক মন জিতে নিতে পারবে ,তা র উত্তর দেবে সময়। উল্লেখ্য, অয়ুষ নাচের বিষয়ে পটু। সেই নাচের দক্ষতাই এই ছবিতে ধরা পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। এদিকে, ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সলমন ও তাঁর ভাই আরবাজকে। আগাী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে 'লাভরাত্রি'।












Click it and Unblock the Notifications