'নুষ্কি'-কে এভাবে মনের কথাটা বলেই ফেললেন বিরাট! দেখুন সেই রোম্যান্টিক ভিডিও

নুষ্কি অর্থাৎ বিরাটের আদরের অনুষ্কাকে কথায় বার্তায় নানা কিছু বলার সঙ্গে সঙ্গে , হঠাৎই বিরাট বলে দিলেন তিনি সারা জীবন অনুষ্কার খেয়াল রাখবেন।

একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে একসঙ্গে বসে বিয়ে দেখছিলেন। এরই মধ্যে যাঁদের বিয়ে , সেই দম্পতি নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছিলেন। আর সেই দেখে, বিরাট অনুষ্কা নিজেরাই ধারণা করে নিচ্ছিলেন কী কথাবার্তা হতে পারে একজন নব দম্পতির মধ্যে! এমন সময়ই বিরাট বলে ফেললেন সেই কথাটি।

'নুষ্কি'-কে এভাবে মনের কথাটা বলেই ফেললেন বিরাট! দেখুন সেই রোম্যান্টিক ভিডিও

'নুষ্কি'-কে এভাবে মনের কথাটা বলেই ফেললেন বিরাট! দেখুন সেই রোম্যান্টিক ভিডিও

নুষ্কি অর্থাৎ বিরাটের আদরের অনুষ্কাকে কথায়বার্তায় নানা কিছু বলার সঙ্গে সঙ্গে , হঠাৎই বিরাট বলে দিলেন তিনি সারা জীবন অনুষ্কার খেয়াল রাখবেন। এই রকমের এক প্রতিশ্রুতির চেয়ে প্রেমের আর কী ভালো প্রস্তাব কিছু হতে পারে! বাকিটা ফুটে এলো অনুষ্কার হাসি থেকেই। ভাবছেন , এই ঘটনা কোথায় ঘটেছে? এই ঘটনা ধরা পড়েছে মান্যবরের নতুন ভিডিও বিজ্ঞাপনে।

বিয়ে মানে শুধু আড়ম্বর,মন্ত্রপাঠ, জাঁকজমক নয়, বিয়ের একটি বড় দিক হল পরস্পর পরস্পরের প্রতি প্রতিশ্রুতি। সব প্রতিশ্রুতি হয়তো মুখে বলা যায় না, কিছুটা কাজে কর্মেও উঠে আসে। আর সেই ভাবনাকে তুলে ধরেই এই বিজ্ঞাপন। মান্যবরের এই বিজ্ঞাপনে অনুষ্কার ভাব ভঙ্গিমা যতটা না কথা বলেছে, তার থেকেএ বেশি ফুটে উঠেছে অভিনয় জগতে আনকোরা বিরাটের অভিনয় দক্ষতা। চোখের চাউনিতেই বিরাট যেন সব কথা বলে দিয়েছেন এই বিজ্ঞাপনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+