যৌনপল্লীর অন্ধকার দুনিয়া কতটা ভয়ঙ্কর! 'লাভ সোনিয়া'-র এই ভিডিও তুলে ধরল কিছু ছবি
একটা সুস্থ স্বাভাবিক জীবন থেকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে অন্ধকারের দুনিয়ায়। যে দুনিয়ায় প্রবেশ করাটা যতটা সোজা ততটাই কঠিন সেখান থেকে বেরিয়ে আসা।
একটা সুস্থ স্বাভাবিক জীবন থেকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে অন্ধকারের দুনিয়ায়। যে দুনিয়ায় প্রবেশ করাটা যতটা সোজা ততটাই কঠিন সেখান থেকে বেরিয়ে আসা। এমনই এক দুনিয়ার অন্ধকার দিক তুলে ধরল 'লাভ সোনিয়া'।

বোন প্রীতিকে খুঁজতে মুম্বইয়ের পথে পাড়ি দেয় এক কিশোরী। আর মুম্বইয়ে পাড়ি দিয়েই সে সন্ধান পায় এক অন্ধকার জগতের। যৌনপল্লীর নির্জন গলিতে নিজের বোনকে খুঁজে বের করে ঘরে ফিরিয়ে আনতে প্রাণপনে চেষ্টা করতে থাকে কিশোরী। এই কঠিন পথ চলায় সে মুখোমুখী হয় একাধিক মানুষের সঙ্গে। আর কিশোরী প্রবেশ করতে থাকে আরও এক অন্ধকারের দুনিয়ায়।

রাজ কুমার রাও, অনুপম খের, রিচা চড্ঢা, ফ্রিডা পিন্টো অভিনীত এই ছবির পরিচালক তবরেজ নুরানি। ছবিতে প্রথমবার দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ মৃণাল ঠাকুরকে। ছবিটি প্রযোজনা করেছেন ডেভিড উমার্ক। আগামী ১৪ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'লাভ সোনিয়া'।












Click it and Unblock the Notifications