আলিয়া ভটের জন্য আমিষ ত্যাগ করলেন সিদ্ধার্থ মলহোত্রা?
ভালবাসার জোর মানুষকে দিয়ে কি না করাতে পারে। তাবড় তাবড় ব্যক্তিত্বে প্রেমের জোয়ারে ভাসল, সিদ্ধার্থ মলহোত্রা তো কোন ছাড়।
আজ্ঞে হ্যাঁ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কথাই আমরা বলছি। তিনি যে প্রেমে পড়ে একেবারে নিরামিষাশী হয়ে গেলেন। তবে এপ্রেম কিন্তুলেডি লাভ আলিয়া ভট নন। এই প্রেম হচ্ছে সিনেমার প্রতি সিদ্ধার্থের ভালবাসা।

আসলে নিজের আগামী ছবির জন্য খুব তাড়াতাড়ি তাকে অনেকটা ওজন কমাতে হবে। কারণ ব্রাদার্স ছবির জন্য চিত্রনাট্যের স্বার্থে একধাক্কায় অনেকটা ওজন বাড়াতে হয়েছিল সিদ্ধার্থকে। এবার ঝটপট কমানোর পালা।
আর অল্প সময়ে ওজন কমানোর জন্য সিদ্ধার্থের ডায়েট ট্রেনার তাকে নিরামিষ খাবার খাওয়ার রপামর্শ দিয়েছেন। কারণ আমিষ খাবার ছাড়তে পারলে তবেই অল্প সময়ের মধ্যে ওজন কমাতে পারবেন সিদ্ধার্থ।
আপাতত সিদ্ধার্থের হাতে দুটি ছবির অফার আছে। একটি কাপুর অ্যান্ড সনস। এবং অন্যটি বার বার দেখো। কিছুদিন আগে সিদ্ধার্থের গার্লফ্রেন্ড আলিয়াও আমিষ ছেড়ে নিরামিষের পথে এগিয়েছেন। আলিয়া এখন শাহিদ কাপুরের সঙ্গে অভিনীত তার ছবি শানদার নিয়ে ব্যস্ত।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির পর ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা ও আলিয়া ভটকে।












Click it and Unblock the Notifications