সইফের ছবির সিক্যুয়েলে মেয়ে সারা মাতালেন 'প্রাক্তন' আরিয়ানের সঙ্গে! 'লাভ আজ কাল' ট্রেলার প্রকাশ্যে
সইফের ছবির সিক্যুয়েলে মেয়ে সারা মাতালেন 'প্রাক্তন' আরিয়ানের সঙ্গে! 'লাভ আজ কাল' ট্রেলার প্রকাশ্যে
দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খানের ছবি 'লাভ আজ কাল' এর পরবর্তী সিক্যুয়েল 'লাভ আজ কাল' এর ট্রেলার মুক্তি পেয়েছে এদিন। সইফের ফিল্মে সইফ কন্যার অভিনয়ের ঝলকের সঙ্গেই এই ফিল্ম আলাদা করে নজর কেড়েছে সারা ও তাঁর প্রাক্তন কার্তিক আরিয়ানের রসায়ন।

ছবিতে সারা ও কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন আরুষি শর্মা। তিন অভিনেতার সম্মেলনে তৈরি এই ফিল্ম ফের একবার দুই দশকের প্রেমের কাহিনি বলা হয়েছে। যেখানে বর্তমান যুগে একটি প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে, আর নব্বইয়ে দশকে আরও একটি প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে। নব্বইয়ের দশকের গল্পে দেখানো হয়েছে, একটি মেয়ের প্রেমে পাগল এক স্কুল বয়ের কাহিনি। আর অন্যদিকে, বর্তমান যুগে এক কেরিয়ার-বিলাসী মেয়ের প্রেমে পাগল এক যুবকের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ২০২০ সালের 'লাভ আজ কাল'।
প্রসঙ্গত, এই ছবির শ্যুটিং এর সময়ই কার্তিক ও সারা কাছাকাছি আসেন বলে শোনা গিয়েছিল। পরবর্তীকালে তাঁদের প্রেম পর্ব অনেকটাই এগিয়ে যায়। যদিও ফিল্মের শ্যুটিং শেষের কিছু আগে জানা যায় যে , কার্তিক ও সারার সম্পর্কে 'ব্রেক আপ ' জায়গা করে নিয়েছে। তবে, আসন্ন ভ্যালেন্টাইন্স ডে তে দেখার বিষয় এটাই যে , এই ফিল্মে কার্তিক -সারার রসায়নে কতটা মন মজে দর্শকের।












Click it and Unblock the Notifications