'টি সিরিজের কর্ণধার ভূষণের সঙ্গে শুইনি বলে ফিল্ম হাতছাড়া হয়', বিস্ফোরক বলি-নায়িকা

বলিউড অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী , ক্রমেই একাধিক তারকার নাম উঠে আসছে দেবীপক্ষের এই 'মি টু ' বিপ্লবে।

বলিউড অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী , ক্রমেই একাধিক তারকার নাম উঠে আসছে দেবীপক্ষের এই 'মি টু ' বিপ্লবে। ইতিমধ্যেই রাজনীতির আঙিনায় তা যেমন প্রবেশ করেছেন তেমনই ফিল্মের সঙ্গে জড়িত কর্পোরেট সেক্টরও এবার এর দ্বারা প্রভাবিত হতে শুরু করেছে। এবার টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে এবার অশ্লীলতার অভিযোগ তুললেন একজন অভিনেত্রী।

টি সিরিজের কর্ণধার ভূষণের সঙ্গে শুইনি বলে ফিল্ম হাতছাড়া হয়, বিস্ফোরক বলি-নায়িকা

ওই অভিনেত্রী এক টুইট-এ জানান, তিনি ভূষণ কুমারের সঙ্গে তাঁর অফিসে দেখা করেন। সেই সময় ফিল্মের বিষয়ে সমস্ত কিছু স্বাক্ষরিত হওয়ার শুধু বাকি ছিল। এরপর ভূষণ এই অভিনেত্রীকে আরও ৩ টি ছবি স্বাক্ষর করবেন বলে ডেকে পাঠান। সমস্ত কথাবার্তা মৌখিকভাবে স্থির হয়। ওই অভিনেত্রীর অভিযোগ, এরপর থেকেই এমন এক সম্পর্কের জন্য ভূষণ প্রস্তাব দেন, যেখানে কাজ ও থাকবে আর উপভোগ করার মত রসদও থাকবে। এমনই অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রী। অভিনত্রী জানান, তাঁকে ওই ফিল্মগুলি থেকে বাতিল করা হয়, কারণ তিনি টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের শয্যা সঙ্গীনি হতে চাননি।

এদিকে, ঘটনার জেরে মুখ খুলেছেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা। তিনি স্বামীর সমর্থনে এসে একটি টুইটও করেন। পাশাপাশি এই ধরনের অভিযোগ 'মিটু"কে কলুষিত করছে বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, এর আগে, একাধিক তারকার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন বলিউডের অভিনেত্রী থেকে মহিলা পরিচালক ও সহ পরিচালকরা। এই বিতর্কে এবার নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন গুলশন কুমারের পুত্র তথা টিসিরিজের কর্ণধার ভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+