Loksabha Election 2024: ভোটে দাঁড়াচ্ছেন মনোজ বাজপেয়ী? ভাইরাল পোস্ট ঘিরে কী বললেন অভিনেতা

লোকসভা ভোটের দামাম প্রায় বেজে গিয়েছে। সব রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এরই মধ্যে আবার খবর ছড়িয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী নাকি ভোটে প্রার্থী হচ্ছেন। বিহারের চম্পারন জেলা থেকে নাকি তিনি প্রার্থী হবেন।

খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টটিতে লেখা হয়েছে মনোজ বাজপেয়ী নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন। এবং তিনি বিহারের পশ্চিম চম্পারণ জেলা থেকে প্রার্থী হচ্ছেন।

 Loksabha Election 2024: Manoj Bajpayee To Contest 2024 Lok Sabha Election

সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হতেই মনোজ বাজপেয়ীর সঙ্গে অনেকেই সরাসরি যোগাযোগ করেছিলেন। খবরটা সত্যি কিনা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মনোজ বাজপেয়ী। তিনি লিখেছেন, কাল রাতে কি কেউ স্বপ্ন দেখেছিল? পুরোটাই যে গুজব সেটা তিনি একটি পোস্টেই বুঝিয়ে দিয়েছেন।

বছরের প্রথম দিনেই শার্টলেস ছবিতে সকলকে চমকে দিয়েছিলেন মনোজ বাজপেয়ী। সেই ছবির নীচে তিনি লিখেছিলেন 'নিউ ইয়ার নিউ মি'। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। আসনে তাঁর আপকামিং প্রোজেক্টের লুকের জন্যই এই শরীর চর্চা বলে জানিয়েছিলে অভিনেতা।

ওটিটি প্ল্যাটফর্মে ফ্যামিলি ম্যান সিরিজের জন্য জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। মূলত বিহারের বাসিন্দা তিনি। তাঁর একাধিক ছবি প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে সেগুলি হিটও করেছে। তার মধ্যে হঠাৎ করে তাঁর ভোটে দাঁড়ানোর খবর জল্পনার পারদ চড়িয়েছিল।

বিহারে প্রার্থী নিয়ে সংকট রয়েছে ঠিকই। একাধিক অভিনেতাও প্রার্থী হয়েছেন । কিন্তু মনোজ বাজপেয়ী রাজনীতিতে আসতে একেবারেই আগ্রহী নয় বলে জানিয়েছেন। তাই তাঁকে ঘিরে যে পোস্ট হয়েছে সেটা একেবারেই জল্পনা বলে দাবি করেছেন অভিনেতা। কোনও ভাবেই তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না। আর প্রার্থী হওয়ার তো প্রশ্নই ওঠে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+