'অব কী বার.. জনতা কী সরকার' .. হুঙ্কার বলি তারকার! লোকসভা নির্বাচন ঘিরে প্রকাশ্যে এলেন প্রকাশ

২০১৯ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রতিটি দল নিজের মতো করে রাজনৈতিক সমীকরণে ঘর গোচাচ্ছে। কোন পথে সংসদ দখল হবে সেই নিয়েও রয়েছে একাধিক পরিকল্পনা।

২০১৯ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রতিটি দল নিজের মতো করে রাজনৈতিক সমীকরণে ঘর গোচাচ্ছে। কোন পথে সংসদ দখল হবে সেই নিয়েও রয়েছে একাধিক পরিকল্পনা। আর তারই মধ্যে বছরের শুরুতেই কার্যত বোমা ফাটিয়ে দিলেন বলিউড তারকা তথা দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।

২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে বছরের শুরুতেই বোমা ফাটালেন এই বলি-স্টার! টুইটারে হুঙ্কার

১ জানুয়ারি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তিনি একটি টুইট বার্তায় জানান, ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছেন। সম্ভবত কর্ণাটক থেকে তিনি লড়াই করতে পারেন বলে খবর। এদিন প্রকাশ রাজ টুইট বার্তা হুঙ্কারের সুরে জানান 'অব কী বার জনতা কী সরকার..'।

২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে বছরের শুরুতেই বোমা ফাটালেন এই বলি-স্টার! টুইটারে হুঙ্কার

উল্লেখ্য, প্রকাশ রাজ যে বিজেপি বিরোধী শিবিরের অন্যতম ব্যক্তিত্ব তা এতদিনে তাঁর মন্তব্য থেকে স্পষ্ট। তিনি বিভিন্ন সভায় বলেছেন, আমি হিন্দু বিরোধী নই, বরং মোদী বিরোধী। নিজেকে বার বার অমিত শাহ বিরোধী বলেও বর্ণনা করেছেন তিনি। আর এদিন তাঁর লোকসভার ময়দানে নমবার খবরে রীতিমত সাড়া পড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+