Lok Sabha Election 2024: নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার! খুশিতে কী বললেন তিনি

Lok Sabha Election 2024: ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে প্রথমবার ভোট দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পঞ্চম দফায় তিনি মুম্বইয়ে ভোট দেন। খুব ভাল লাগছে। ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে প্রথমবার ভোট দেওয়া নিয়ে তিনি এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার সবুজ শার্ট এবং নীল প্যান্ট পরে 'হেরা ফেরি'র তারকা ভোট দেন। ভোট দেওয়ার পরে অক্ষয় কুমার বলেন, তিনি চান ভারত উন্নত এবং শক্তিশালী হোক। নিজের ভোটও এর ওপরে ভিত্তি করেই, মন্তব্য করেছেন বলিউড অভিনেতা। তিনি সকাল সাতটায় ভোট দিতে গেলেও, পরে আরও অনেক লোক ভোট দিতে আসবেন বলেই মনে করেন। তিনি আরও বলেছেন, ভোট কেন্দ্রে তিনি প্রায় ৫০০-৬০০ লোককে দেখেছেন।

akshay kumar

  • নাগরিকত্ব পেয়েছেন গত বছর

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, অক্ষয় কুমার ভারতের নাগরিকত্ব পেয়েছেন গত বছরের অগাস্টে। এর আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। নাগরিকত্ব পাওয়ার পরে তিনি সেই নাগরিকত্বের শংসাপত্রও শেয়ার করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তাঁর হৃদয় ও নাগরিকত্ব, উভয়েই হিন্দুস্তানি।

  • কোথায় কত আসনে ভোট

সোমবার পঞ্চম দফায় আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ টি কেন্দ্রে ভোট হচ্ছে। যেসব রাজ্যগুলিতে এদিন ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা। ৪৯ টি আসনের মধ্যে ১৪ টি উত্তর প্রদেশে, ১৩ টি মহারাষ্ট্রে, ৭ টি পশ্চিমবঙ্গে, ৫ টি বিহারে, ৩ টি ঝাড়খণ্ডে, ৫ টি ওড়িশায় এবং একটি করে জম্মু-কাশ্মীর এবং লাদাখে। এদিনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, রাজনাথ সিং, স্মৃতি ইরানি এবং ওমর আবদুল্লা।

  • পঞ্চম দফায় মুম্বইয়ের কোনও কোনও আসনে ভোট

পঞ্চম পর্বের নির্বাচনে মুম্বইয়ের ছটি লোকসভা কেন্দ্র মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ এবং মুম্বই দক্ষিণ মধ্য। এছাড়াও এদিন মহারাষ্ট্রের যেসব আসনে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে ধুলে, ডিন্ডোরি, নাসিক, কল্যাণ, পালঘর, ভিওয়ান্ডি এবং থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+