কেরিয়ারে কোন কোন পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

কেরিয়ারে কোন কোন পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

৮৫ বছর বয়সে প্রিয় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আদ্যন্ত বাঙালি এই কিংবদন্তি আজীবন বাংলার টান অনুভব করে গিয়েছেন। নিজের অভিনয়তেও তার প্রতিফলন ঘটিয়েছেন ফেলুদা। যে যে পরিচালকের নির্দেশনায় নিজেকে সুন্দর করে মেলে ধরতে পেরেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁদের নামগুলি জেনে নেওয়া যাক।

সত্যজিৎ রায়

সত্যজিৎ রায়

কিংবদন্তি সত্যজিৎ রায়ের নির্দেশনায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুঁজে পেয়েছিল বাঙালি। অপুর সংসার থেকে পথ চলা শুরু হয়েছিল। এরপর প্রবাদ প্রতিম গোয়েন্দা ফেলু দার চরিত্রে সৌমিত্র বাবুর সাবলীল অভিনয় তাঁকে আইকনে পরিণত করে।

মৃণাল সেন ও তপন সিনহা

মৃণাল সেন ও তপন সিনহা

মৃণাল সেনের 'আকাশ কুসুম'-এ অভিনয় করে পপুলার ছবিতে নিজেকে মানানসই করে তোলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন সিংহের 'ঝিন্দের বন্দী' সিনেমার খলনায়ক ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে মুগ্ধতা বাড়িয়েছিলেন। অশুতোষ মুখোপাধ্যায়ের তিন ভুবনের পারে সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের অনেকগুলি দিক উন্মোচন হয়।

স্বর্ণযুগের অন্যান্য পরিচালক

স্বর্ণযুগের অন্যান্য পরিচালক

সরোজ দে-র বিখ্যাত 'কোনি' সিনেমায় ক্ষিদ্দার চরিত্রে অভিনয় করে বাঙালিকে লড়াই করতে শিখিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন অসিত সেন, অজয় কর, অরূপ গুহঠাকুরতা, তরুণ মজুমদার, সলিল সেন, অজিত লাহিড়ি, নিত্যানন্দ দত্ত, সলিল দত্ত, পিনাকি মুখোপাধ্যায়, বিজয় বোস, মঙ্গল চক্রবর্তী, ইন্দ্র সেন, দীনেন গুপ্ত, অজিত গঙ্গোপাধ্যায়, যাত্রিক, অরবিন্দ মুখোপাধ্যায়, সুখেন দাস, দিলীপ রায়, সরোজ দের পরিচালনায়।

অন্যান্য পরিচালক

অন্যান্য পরিচালক

স্বর্ণযুগের ছায়া থেকে বেরিয়ে এ যুগের গৌতম ঘোষ, অপর্ণা সেন, অঞ্জন দাস, ঋতুপর্ণ ঘোষ, স্বপন সাহা, বিভাস চক্রবর্তী, সন্দীপ রায়, পিনাকি চোধুরী, প্রভাত রায়, গৌতম হালদার, নন্দিতা রায়, শিবপ্রসাদ নন্দী মজুমদার, সুমন ঘোষ, অরিন পাল, শ্রীজিৎ মুখোপাধ্যায়, সুজয় ঘোষ, শ্যামল বোস, জিৎ চক্রবর্তী, অনীক দত্ত, সুদেষ্ণা রায় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+