এক দুজে কে লিয়ে, সেট থেকে বিয়ের ছাঁদনাতলা,কোন তারকারা সিনেমার প্রেমকে বাস্তবের রূপ দিয়েছে

এক দুজে কে লিয়ে, সেট থেকে বিয়ের ছাঁদনাতলা,কোন তারকারা সিনেমার প্রেমকে বাস্তবের রূপ দিয়েছে

সিনেমার প্রেম থেকে বাস্তবের সঙ্গিনী, সাতপাকে ঘুরেছেন এই অনেক তারকা জুটি। বলিউড মানেই রুপোলি পর্দায় নায়ক নায়িকার রঙিন প্রেম। আর সিনেমার সেটে রোম‍্যান্সের রঙের ছোঁয়া বাস্তব জীবনে লেগে যাওয়ার ঘটনাও নতুন নয়। ঋষি নীতু,কাজল অজয়, দীপিকা রণবীর বলিউডের সেট থেকে বিয়ের ছাঁদনাতলায় পৌঁছানোর তারকা তালিকা বেশ লম্বা।

বলিউডে এমন অনেক দম্পতি আছেন যারা কোন কিছুর তোয়াক্কা না করেই অবলীলায় প্রেমে পড়েছেন। কেউ হোঁচট খেয়েছেন আবার কারো প্রেমের গাড়ি চলছে বিনা বাধায়। সংসার জীবন তখনই সুখের হয় যখন আপনার পাশে সঠিক সঙ্গী থাকেন। দিনের শেষে তাদের যত্ন ভালোবাসা আলিঙ্গন সব থেকে বেশি প্রয়োজন পড়ে।

তাহলে আজ জনপ্রিয় দশজন বলি তারকা জুটির কথা জেনে নেওয়া যাক,যারা সেট থেকে সোজা সাত পাকে বাঁধা পড়ার জার্নিতে এগিয়ে গেছেন।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনঃ

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনঃ

দীপবীর ইন্ডাস্ট্রির অন্যতম মার্জিত দম্পতি। রামলীলা ছবিতে কাজ করার সময়, এই জুটির পারস্পরিক রসায়ন এতটাই স্পষ্ট ছিল যে যখন তাদের রোম্যান্সের খবর ছড়িয়ে পড়ে, তখন ভক্তরা তাদের সম্পর্ককে বাহবা জানায়। ছয় থেকে সাত বছর ধরে ডেটিং করার পরে, এই দম্পতি অবশেষে বিয়ে করেন।

 সইফ আলি খান ও কারিনা কাপুর খানঃ

সইফ আলি খান ও কারিনা কাপুর খানঃ

অনেকেই অনুমান করেন তাশানের সেটে এই জুটি শুটিং করার সময় একে অপরের প্রমে পড়ে। সদ্য সদ্য কারিনা তার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। বয়সের ব্যবধান থাকলেও অবশেষে পতৌদি বংশের সঙ্গে এক হয়ে যায় কাপুর পরিবার।

অজয় দেবগন ও কাজলঃ

অজয় দেবগন ও কাজলঃ

১৯৯৫ সালে, বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি অজয় কাজল হলচল ছবির শুটিংয়ের সময় প্রেমে পড়েন। ১৯৯৯ সালে, তারা এই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয়। এই দম্পতি এখনও পর্যন্ত কন্ট্রোভার্সির ছাপ সম্পর্কে পড়তে দেয় নি। পরম স্নেহে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছেন।

 জেনেলিয়া ও রিতেশ দেশমুখঃ

জেনেলিয়া ও রিতেশ দেশমুখঃ

এই দম্পতির প্রথম সাক্ষাৎ তুঝে মেরি কসমের সেটে। প্রথম দর্শনেই ভালোবাসার আত্মপ্রকাশ। পরে তারা দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন এবং বি-টাউনের এক সুখি দম্পতির মর্যাদা পান।

সোহা আলি খান ও কুণাল খেমুঃ

সোহা আলি খান ও কুণাল খেমুঃ

ধুন্দতে রেহ যাওগে-এর সেটেই প্রেমে পড়েছিলেন সোহা কুণাল। দুই বিপরীত সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও পরিবারের সম্মতিতে তারা বিয়ের করেন। এখন সুন্দর সংসার করে চলেছেন শর্মিলার কনিষ্ঠা কন্যা,সোহা।

 অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনঃ

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনঃ

দুজনেই বলিউডের অন্যতম সেরা অভিনেতা অভিনেত্রী। ব্লকবাস্টার ছবি গুরুতে একে অপরের সাথে স্ক্রীন শেয়ার করেন। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা। দাম্পত্য জীবনে তাদের মধ্যকার রসায়ন এতটাই গভীর যা একটি সুস্থ্য সম্পর্কের সম্পদ।

রিচা চাড্ডা ও আলী ফজলঃ

রিচা চাড্ডা ও আলী ফজলঃ

যদিও এই দম্পতি তাদের সম্পর্ককে ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। তবুও মনে করা হয় তারা ফুক্রে-এর শুটিংয়ের সময় প্রেমে পড়েছিলেন। এই জুটি তাদের সম্পর্ককে দীর্ঘদিন গোপন রাখতে সক্ষম হয়েছে। তবে পরের বছর এই তারকা জুটির বিয়ের খবরে বি টাউনে কানাঘুষো চলছে।

 ঋষি কাপুর ও নীতু সিংঃ

ঋষি কাপুর ও নীতু সিংঃ

এভারগ্রীন এই দম্পতির প্রেমের গল্প শুরু হয়েছিল যখন তারা জেহেরিলা ইনসানের শুটিং-এর সময় প্রেমে পড়েছিল। প্রয়াত ঋষি কাপুর গোল্ডেন হার্ট হিসেবে পরিচিত ছিলেন। তবে তাদের প্রেমের গল্প ফ্যানেদের মনে দাগ কেটেছে।

করণ সিং গ্রোভার ও বিপাশা বসুঃ

করণ সিং গ্রোভার ও বিপাশা বসুঃ

ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল দিল মিল গেয়ে-র হার্টথ্রব করণ সিং গ্রোভার বিপাশার আগে আরও কয়েকটি সম্পর্কে ছিলেন। কিন্তু অ্যালোন মুভিতে বিপাশার বিপরীতে করণ আভিনয় করার সময় এই দুই জুটি নিজেদের অনুভূতি শেয়ার করেন।পরবর্তীতে তারা আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+