শ্যুটিংয়ের সেটে নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন এই বলিউড সেলেবসরা

বলিউডের বহু সেলেবস রয়েছেন যারা সিনেমা বা বিজ্ঞাপনের সেটে শ্যুটিং করতে গিয়ে নিজের প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন।

নিন্দুকেরা বলেন, বলিউডের কেই কারও নয়। সকলে পেশাদার। পেশার তাগিদে সকলে বন্ধুত্বের অভিনয় করেন। কাজ ফুরোলে সম্পর্কও শেষ হয়ে যায়। তবে প্রেম-ভালোবাসা নিয়ে করা ভবিষ্যদ্বাণী করে কার মিলেছে। বলিউডের বহু সেলেবস রয়েছেন যারা সিনেমা বা বিজ্ঞাপনের সেটে শ্যুটিং করতে গিয়ে নিজের প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন। সেই তালিকায় বিগ বি অমিতাভ থেকে শুরু করে হালফিলের রণবীর-দীপিকাও রয়েছেন। আর কারা হয়েছেন সেই তালিকায় দেখে নেওয়া যাক একনজরে।

অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি

অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি

হৃষিকেশ মুখার্জীর পরিচালনায় 'গুড্ডি' সিনেমায় অভিনয় করার সময় অমিতাভের প্রেমে পড়েন জয়া। বিগ বি-র পিতা হরিবংশ রাই বচ্চন পরিচিত কবি ছিলেন। সেটাও অমিতাভকে পছন্দ করার অন্যতম কারণ। বেশকিছুদিন প্রেমের পরে দুজনে বিয়ে করেন। এবং গত প্রায় ৪৫ বছরের সুখী বিবাহিত জীবন পালন করে চলেছেন।

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না

অক্ষয় ও টুইঙ্কল একসঙ্গে মাত্র দুটি সিনেমা করেছেন। একটি হল 'ইন্টারন্যাশনাল খিলাড়ি' ও অন্যটি হল 'জুলমি'। সেইসময়ই দুজনের সম্পর্ক তৈরি হয়। সুন্দরী টুইঙ্কলের প্রেমে পড়েন অক্ষয়। ২০০১ সালে দুজনের বিয়ে হয়। এক ছেলে ও এক মেয়ে নিয়ে নিশ্চিন্তে ঘরকন্যা করছেন দুজনে।

সঈফ আলি খান ও করিনা কাপুর

সঈফ আলি খান ও করিনা কাপুর

২০০৮ সালে বলিউড সিনেমা 'টশন'-এ অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সঈফ আলি খান ও করিনা কাপুর। প্রায় পাঁচবছর প্রেম করার পর ২০১৩ সালে বিয়ে করেন দুজনে। গতবছরে পুত্র সন্তান তৈমুরের জন্ম দিয়েছেন করিনা।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের পোস্টার বয় বিরাট কোহলি একটি অ্যাড ফিল্ম শ্যুট করতে গিয়ে বলিউড অভিনেত্রী অনুষ্কার সঙ্গে আলাপ হয়। পরে তা প্রেমে বদলে যায়। এখনও বিয়ে না করলেও শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি দুজনে বিয়ে করবেন। দেশে-বিদেশে খুল্লামখুল্লা ঘুরে বেড়ান দুজনে।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই

'বান্টি অউর বাবলি' সিনেমার 'কজরা রে' গানটির শ্যুটিংয়ের সময়ে সম্পর্ক তৈরি হয় অভিষেক ও ঐশ্বর্যর। পরে মনিরত্নমের সিনেমা গুরু-শ্যুটিংয়ের সময়ে প্রেম প্রগাঢ় হয়। টরেন্টোতে সিনেমার প্রিমিয়ারের সময়ে অভিষেক প্রেম নিবেদন করেন ঐশ্বর্যকে। পরে ২০০৭ সালের ২০ এপ্রিল দুজনে বিয়ে করেন। এখন চুটিয়ে সংসার করছেন।

ঋষি কাপুর ও নীতু সিং

ঋষি কাপুর ও নীতু সিং

আশির দশকের অন্যতম জনপ্রিয় জুটি ঋষি কাপুর ও নীতু সিং ১৯৮০ সালে বিয়ে করেন। ১৯৭৪ সালে 'জেহরিলা' সিনেমার সেটে তাদের বিয়ে হয়। ৩৭ বছর ধরে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন দুজনে। এখন তাদের পুত্র রণবীর কাপুর সিনেমা জগত মাতিয়ে বেড়াচ্ছেন।

আমির খান ও কিরণ রাও

আমির খান ও কিরণ রাও

আশুতোষ গোয়ারিকরের অ্যাড ফিল্মের শ্যুটিংয়ে কিরণ রাওয়ের সঙ্গে আলাপ হয় আমিরের। পরে বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। নিজের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান।

অজয় দেবগণ ও কাজল

অজয় দেবগণ ও কাজল

১৯৯৫ সালে 'হলচল' সিনেমার সেটে প্রথম আলাপ হয় অজয় ও কাজলের। চারবছর প্রেম করার পরে ১৯৯৯ সালে দুজনে বিয়ে করেন। দুজনের নাইসা ও যুগ নামে কন্যা ও পুত্র সন্তানও রয়েছে।

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা

'তুঝে মেরি কসম' সিনেমার শ্যুটিংয়ের সময়ে রীতেশ ও জেনেলিয়ার সম্পর্ক হয়। পরে দুজনে দারুণ বন্ধু হয়ে যান। একসঙ্গে নয় বছরের প্রেমপর্ব চালানোর পরে ২০১২ সালে জেনেলিয়াকে বিয়ে করেন রীতেশ। রিয়ান ও রাহিল নামে দুটি পুত্র সন্তান নিয়ে সুখে ঘর করছেন দুজনে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

'গোলিও কি রাসলীলা রাম-লীলা' সিনেমার শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। তারপরে অনেক সিনেমা একসঙ্গে করেছেন। তার মধ্যে বাজিরাও মস্তানি যেমন রয়েছে, তেমনই আগামিদিনে মুক্তি পেতে চলা পদ্মাবতীও রয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি কখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+