'প্রেমে পড়েছেন', এই খবরে মিডিয়ার উপর চটে লাল নার্গিস ফকরি
মুম্বই, ৬ এপ্রিল : সিনেমা নয়, তাঁর প্রেমে পড়ার খবর মিডিয়ায় শুনে চটে লাল বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। তিনি নাকি প্রেমে পড়েছেন 'স্লামডগ মিলিওনিয়র খ্যাত অভিনেতা দেব প্যাটেলের। এমনই খবর রটে যায় মিডিয়ায়।
খবরে বলা হয়, নয়া প্রেমিকের সঙ্গে খোলামেলা ডেটিংও করছেন তিনি। মুম্বইয়ের একটি রেস্তরাঁয় দেবের সঙ্গে ডেটিং করতে গিয়ে পাপারাৎজীদের ক্যামেরাবন্দি হয়েছেন এই খবরে বিরক্ত হয়ে টুইটও করেন এই বলিউড অভিনেত্রী। এমনকী ঘটনাটি বোঝাতে সেইদিনের একটি ছবিও পোস্ট করেন তিনি।

এর আগে অভিনেত্রী ফ্রিডা পিন্টোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেব। কিন্তু সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে বলে খবর।
অন্যদিকে কদিন আগেই শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন নার্গিস। আর তাই এবার নতুন সঙ্গী হিসেবে নার্গিসকেই বেছে নিয়েছেন দেব বলে খবর রটে যায়। আর তা নিয়েই রেগে লাল রকস্টার, মাদ্রাজ কাফে, ম্যায় তেরা হিরো খ্যাত এই অভিনেত্রী।












Click it and Unblock the Notifications