(ছবি) লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৫: কেতাদুরস্ত সেরা ১৩ তারকা
লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৫-এ রেড কার্পেটে তারকাদের ভিড়ে নজর টানলেন মূলত ২০ তারকা ললনা। আলিয়া ভট, টাবু, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন কাকে ছেড়ে কার দিকে চেয়ে দেখি বোঢাটাই যেন দুষ্কর হয়ে উঠেছিল। তবে মালাইকা আড়োরা খান, সোনম কাপুরকে এই অনুষ্ঠানের সেরার সেরা বলাই চলে অনায়াসে।
মালাইকা আড়োরা খানের পোশাকে যেখানে পুরোদমে পাশ্চাত্যের ছোঁয়া, সেখানে সোনম মাথার টায়রা থেকে পায়ের জুতো পর্যন্ত আপাদমস্তক ভারতীয়। যদিও মালাইকা এবং সোনম আমাদের চোখে সেরা কেতাদুরস্ত তারকা। তবুও দেখে নিন আপনার পছন্দ অন্য কেউ হয় কিনা।

আলিয়া ভাট
কালো লম্বা পোশাকে ঠিক যেন গ্রীক দেবী আলিয়া ভাট।

দীপিকা পাডুকোন
জেডের কালো লহেঙ্গা শাড়ি ও আম্রপালির ঝুমকা, হাতে বোটেকা ভেন্তার নট ক্লাচ। দীপিকার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

হুমা কুরেশি
অমিত জিটির গাউনে অপরূপ হুমা।

মালাইকা আড়োরা খান
রামি আল আলি গাউনে সেরা মালাইকাই।

প্রিয়াঙ্কা চোপড়া
গৌরি ও নয়নিকা গাউনে রেড কার্পেটে পিগি চপস।

সোনালি বেন্দ্রে
তানিয়া ওকনারের পোশাকে কেতাদুরস্ত সোনালি।

এভলিন শর্মা
নুড পিঙ্ক রংয়ের গাউনে একেবারে রাজকন্যে এভলিন।

গহর খান
গনগনে কমলা রংয়ের পোশাকও যেন গহরের রূপে অন্য তাপ এনেছে।

জুহি চাওলা
কালচে লাল আনারকলি স্যুটে অপরূপ জুহি।

লিসা হেডেন
রোহিত গান্ধী ও রাহুল খান্নার রূপোলি গাউনের সঙ্গে গুচি জুতোয় স্টাইলিশ লিসা।

সোনম কাপুর
রোহিত বালের লাল লহেঙ্গা চোলিতে সবার মন জয় করে নিয়েছেন সোনম।

তাবু
লাল শাড়িতে আভিজাত্য ছলতে পড়ছিল তাবুর গা থেকে।












Click it and Unblock the Notifications