ল্যাকমে ফ্যাশন উইক ২০১৫ : আসর মাতালেন বলি সুন্দরীরা

মুম্বই, ২৩ মার্চ : শেষ হল ল্যাকমে ফ্যাশন উইক ২০১৫। উৎসবের একেবারে শেষদিনে এসে একেবারে চাঁদের হাঁট বসে গিয়েছিল মুম্বইয়ে। কার দীপিকা পাডুকোন, করিনা কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো বলিউড ডিভারা মাতালেন গোটা মঞ্চ।

করিনার পোশাক এককথায় অনন্য ছিল, অন্যদিকে দীপিকাও ছিলেন ডিজাইনার পোশাকে বেশ ঝকঝকে। অনুষ্ঠানে অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, করিশ্মা কাপুররা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বেগমকে উৎসাহ দিতে হাজির ছিলেন জুনিয়র নবাব সেফ আলি খানও। একেবারে প্রথম সারিতে বসে মঞ্চে হাঁটা করিনাকে উৎসাহ দেন তিনি। ফলে সবমিলিয়ে এবারের ল্যাকমে ফ্যাশন উইক সুপারহিট। আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন সেলেবস কী পোশাকে মাতালেন আসর।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

শেষদিনে এসে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৫-র আসর মাতালেন দীপিকা পাডুকোন।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

মঞ্চে হাঁটায় কারও চেয়ে কম আকর্ষণীয় ছিলেন না শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ।

করিনা কাপুর

করিনা কাপুর

ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিনে আসর মাতানোতে সবচেয়ে এগিয়ে ছিলেন সেফের বেগম করিনা।

করিশ্মা কাপুর

করিশ্মা কাপুর

বোনের আসর মাতানোর ঘটনা বসে বসে চাক্ষুষ করলেন দিদি করিশ্মা। পাশে ছিলেন সেফ আলি খান।

নিমরত কৌর

নিমরত কৌর

'লাঞ্চ বক্স' খ্যাত তথা হলিউডে পা রাখতে চলা নিমরতও হাজির ছিলেন ল্যাকমে ফ্যাশন উইকে।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

শত্রুঘ্ন সিনহার কন্যা তথা বলি সুন্দরী সোনাক্ষীও মাতালেন ফ্যাশন উইকের আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+