এলএফডব্লু ২০১৪ এর মঞ্চে সেরা ২০ তারকা শো স্টপার
ল্যাকমে ফ্যাশন উইক ২০১৪ এবছরের জন্য সমাপ্ত হল। তাবড় তাবড় ডিজাইনার এবং বলিউডি শো-স্টপারে এবার এলএফডব্লু মনে রাখার মতো একটি ইভেন্ট হয়ে রইল।
যদিও এবার কিছুটা আশ্চর্যজনকভাবেই বেশ কিছু নামি ডিজাইনারদের অনুপস্থিতি কিছুটা হলেও শূন্যতা তৈরি করেছিল, যেমন অনিতা ডোগরা। তবু তারকাদের আলোকচ্ছটায় এবারের ল্যাকমে ফ্যাশন উইকই জলমলে হয়ে উঠল।
আসুন ছবিতে দেখে নেওয়া যাক সেরা ২০ জন তারকা যাঁরা ল্যাকমে ফ্যাশন উইক জমিয়ে দিলেন।

দিয়া মির্জা
বিক্রম ফাডনিসের পোশাকে ক্যাট ওয়াকে দিয়া মির্জা।

বিপাশা বসু
বিক্রম ফাডনিসের হয়ে হাঁটলেন বিপাশা বসুও।

প্রিয়াঙ্কা চোপড়া
বরুণ বেহলের পোশাকে প্রিয়াঙ্কা চোপড়া।

মালাইকা আরোড়া
সোনাক্ষী রাজের লাল পোশাকে লাস্যময়ী মালাইকা।

বানী কাপুর
পায়েল সিংহলের পোশাকে বানী।

এলি আব্রাহাম
মিস সেলফ্রিজের হয়ে হাঁটলেন এলি আব্রাহাম।

লিসা হেইডেন
রিদ্ধি মেহরার পোশাকে হাঁটলেন লিসা হেডেন।

করিনা কাপুর
তারকা ডিজাইনার মনীশ মলহোত্রার পোশাকে হাঁটলেন করিনা কাপুর খান।

এলিনা ডিক্রুজ
অর্পিতা মেহতার পোশাকে হাঁটলেন এলিনা।

চিত্রাঙ্গদা সিং
হর্ষিতা চট্টোপাধ্যায়ের পোশাকে হাঁটলেন চিত্রাঙ্গদা সিং।

এষা গুপ্তা
ডিজাইনার নেহা আগরওয়ালের শো স্টপার হয়েছিলেন এষা গুপ্তা।

ডায়না পেন্টি
রকি এসের পোশাকে তাক লাগালেন ডায়না।

যুবরাজ সিং
চমকে দিয়েছেন যুবরাজ। অর্জুন খান্নার পোশাকে মঞ্চ মাতালেন যুবি।

নার্গিস ফাকরি
অনুশ্রী রেড্ডির পোশাকে নার্গিস ফখরি।

শ্রুতি হাসান
শেয়লা খানের পোশাকে শ্রুতি হাসান।












Click it and Unblock the Notifications