(ছবি) জাহির খানের হবু স্ত্রী সাগরিকা ঘাটগেকে নিয়ে অজানা তথ্য একনজরে
সাগরিকা চক দে ইন্ডিয়া সিনেমার দৌলতে পরিচিত মুখ। তবে সাগরিকাক নিয়ে বেশ কিছু আমজনতা জানে না। একনজরে জেনে নিন সাগরিকাকে নিয়ে কয়েকটি তথ্য।
বলিউড অভিনেত্রী সারগিকা ঘাটগের সঙ্গে এনজেটমেন্ট সেরে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা জাহির খান। সোমবার স্যোশাল মিডিয়ায় তা ফলাও করে জানিয়েওছেন জাহির। আর তারপর থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন নতুন জীবনের পথে পা রাখতে চলে এই নতুন 'কাপল'।
ক্রিকেটার জাহির খান বহুবছর ভারতের হয়ে খেলেছেন। ভারতের সর্বকালের সেরা বাঁ হাতি পেসার তিনি। ঘরে ঘরে তিনি পরিচিত মুখ। আর তাঁর হবু স্ত্রী সাগরিকাও চক দে ইন্ডিয়া সিনেমার দৌলতে পরিচিত মুখ। তবে সাগরিকাক নিয়ে বেশ কিছু আমজনতা জানে না। একনজরে জেনে নিন সাগরিকাকে নিয়ে কয়েকটি তথ্য।

জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড়
সাগরিকা ঘাটগে শাহরুখ খান অভিনীত চক দে ইন্ডিয়া ছবিতে ভারতীয় মহিলা হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেন। তবে জানেন কি তিনি পেশাদারভাগে একসময়ে হকি খেলেছেন। আসল জীবনেও তিনি পেশাদার জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড়।

রয়্যাল পরিবারের সদস্য
সাগরিকা ঘাটগে বিজয়েন্দ্র ঘাটগের কন্যা। বিজয়েন্দ্র হিন্দিতে বহু ভারতীয় টেলি সোপে কাজ করেছেন। তিনি কাগালের রাজ পরিবারের সদস্য। সাগরিকার ঠাকুমা সীতা রাজ ঘাটগে ইন্দোরের মহারাজা তুকোজিরাও হোলকার তৃতীয়ের কন্যা ছিলেন।

বাবার আদুরে মেয়ে
কলেজে ওঠার পর থেকেই বিজ্ঞাপনে অভিনয়ের ডাক পেতে থাকেন সাগরিকা। তবে বাবার তা পছন্দ ছিল না। তিনি চেয়েছিলেন কলেজ পাশ করার পরে যা চায় তা করুক মেয়ে। বাবার আদুরে মেয়ে তাই সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে কলেজ পাশ করার পরই রুপোলি জগতে পা রাখেন। তার আগে নয়।

কর্মজীবন
চক দে ইন্ডিয়া-য় অভিনয় করে সাফল্য পেলেও সাগরিকা ফক্স, মিলে না মিলে হম, রাশ, জি ভর কে জি লে, ইরাদা-র মতো সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া পাঞ্জাবি ও মারাঠি সিনেমাতেও সাগরিকা অভিনয় করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications