দিল্লির দূষণ নিয়ে কোন উদ্যোগ লিওনার্দোর
দিল্লির দূষণ ক্রমাগত চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের মতে। পরিবেশ রক্ষা নিয়ে গ্রেটার মতো ষোড়শী থেকে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তারকারাও নিজের মতো করে উদ্যোগে সামিল হয়েছেন।
দিল্লির দূষণ ক্রমাগত চিন্তার ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের মতে। পরিবেশ রক্ষা নিয়ে গ্রেটার মতো ষোড়শী থেকে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তারকারাও নিজের মতো করে উদ্যোগে সামিল হয়েছেন। এবার হলিউড তারকা লিওনার্দোর নজর গিয়ে পড়েছে দিল্লির দূষণের দিকে।

অস্কারের মঞ্চে লিওনার্দোর বক্তব্যে বারবার পরিবেশ বিষয়ক সচেতনতার কথা উঠে এসেছে। রিলের 'হিরো' লিও যে বাস্তবিক জীবনেও 'নায়ক' তার প্রমাণ মিলেছে তাঁর পরিবেশ সচেতনতা ঘিরে।
ভারতের পরিবেশের বিষয়টিও নজর এড়িয়ে যায়নি লিওনার্দোর। চেন্নাইয়ের জলসংকট ঘিরেও লিওনার্দোর আশঙ্কার বার্তা বারবার উঠে এসেছে । এবার দিল্লির বায়ু দূষণ রুখতে সকলকে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সোশ্যাল মিডিয়ায় দিল্লির দূষণ নিয়ে যে সমস্ত পোস্ট এসেছে, তা 'রি শেয়ার' করতে শুরু করেছেন লিও। যেখানে বলা হয়েছে, কিভাবে ভারতের রাজধানীর ১৫০০ জন মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লির দূষণের জন্য।
লিওনার্দো ডিক্যাপ্রিওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল যদি দেখা যায়, তাহলে লক্ষ্য করা যায় যে পরিবেশ দূষণ রোধে কিভাবে তিনি বারবার তৎপরতা দেখিয়েছেন। কখনও ভারতের কাবেরীর জল ,আবার কখনও আমাজনের বিধ্বংসী আগুন নিয়েও নিজের সোশ্য়াল মিডিয়া সাইটে বক্তব্য পেশ করেছেন লিওনার্দো। আর এবার দিল্লির বায়ুদূষণ তাঁর নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications