হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম ডিক্যাপ্রিওর, সুন্দরীর রূপে মন গলে জল টাইটানিকের নায়কের
শোনা যাচ্ছে লিওনার্দো নতুন প্রেমে মজেছেন। তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট ক্যামিলা মোরোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।
টাইটানিক সিনেমার পর লিওনার্দো ডিক্যাপ্রিওর ভক্ত হননি এমন সিনেমাপ্রেমী খুব কম রয়েছেন। সেইসময়ে রটেছিল তিনি ডেট করছেন সিনেমার নায়িকা কেট উইন্সলেটের সঙ্গে। পরে জানা যায় তাঁরা নেহাতই ভালো বন্ধু।

এখন শোনা যাচ্ছে লিওনার্দো নতুন প্রেমে মজেছেন। তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট ক্যামিলা মোরোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।
বেশ কিছুদিন ধরে লিওনার্দোর প্রেমের খবর রটেছে। দুজনকে একসঙ্গে দেখাও যাচ্ছে। ক্যামিলা আর্জেন্তিনীয় বংশোদ্ভূত। শোনা গিয়েছে ক্যামিলার মা লুসিলার সঙ্গে প্রেম করছেন আর এক হলিউড সুপারস্টার আল পাচিনো।

হলিউড সূত্রে খবর, আল পাচিনোর অভিনয় স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন ক্যামিলা। সেই সূত্রেই তার মা লুসিলার সঙ্গে আলাপ ও পরে প্রেম শুরু হয়েছে আল পাচিনোর। এখন দেখার কে আগে বিয়ের পিঁড়িতে বসেন।












Click it and Unblock the Notifications