Leo: অ্যাডভান্স বুকিংয়ে শাহরুখের জওয়ানকে ছাপিয়ে গেল বিজয় থ্যালাপতির লিও
শাহরুখ খানকে পিছনে ফেললেন বিজয় থ্যালাপতি। গতকালই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকার ছবি লিও। একাই যাকে বলে বক্স অফিসে কিস্তিমাৎ দিয়েছেন তিনি। ছবি মুক্তির আগে থেকে যে পরিমান টিকিট বিক্রি হয়েছে তাতে শাহরুখ খানের জওয়ানকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
এরই মধ্যে ১৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে লিও। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন সেটা ২০ লক্ষ হয়ে যাবে খুব শিগগিরই। প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খানের জওয়ানের অ্যাডভান্স বুকিং হয়েছিল সাড়ে ১৫ লক্ষ। সেটা আবার ওপেনিং ডের দিনে। আর তামিল ভাষার জওয়ানের ১৩ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছিল। সেখানে বিজয় থ্যালাপতির সিনেমা কেবল একটি ভাষাতেই মুক্তি পেয়েছে। তাতেই ২০ লক্ষ হতে চলেছে অ্যাডভান্স বুকিং।

তবে প্রথম দিনের বক্স অফিস কালেকশনে এখনও জওয়ানের থেকে পিছিয়ে রয়েছে লিও। জওয়ান প্রথম দিনেই ৪১ কোটি টাকা কালেক্ট করেছিল বক্স অফিসে। তবে দামের দিক থেকে অনেকটাই কম। জওয়ানের টিকিটের দাম ছিল ২৫১ টাকা আর লিওর টিকিটের দাম ২০২ টাকা রাখা হয়েছে।
আদালতের নির্দেশে ভোর ৪টের শো দিতে পারেনি লিও। সকাল ৭টা থেকে শো দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। শাহরুখ খানের সিনেমা যেমন ভোর ৫টা থেকে শো শুরু হয়ে গিয়েছিল। চলেছিল মধ্যরাত পর্যন্ত। সেই সঙ্গে ছবিতে ইন্টারভেলের সময় ২০ মিনিট দিতে বলা হয়েছিল। যাতে সিনেমা হল পরিষ্কার করা যায়। এবং দুটি শোয়ের মাঝে ৪০ মিনিট সময় দিতে বলা হয়েছিল।












Click it and Unblock the Notifications