Leo Box Office Collection Day: প্রথম দিনে বক্স অফিস কালেকশনে রজনীকান্তের জেলরকে ছাপিয়ে গেল থ্যালাপতির 'লিও'
বিজয় থ্যালাপতি দক্ষিণের তারকা হলেও এখন কার্যত গোটা দেশই তাঁকে চেনে। দক্ষিণ ভারতের এই তারকার ছবি লিও মুক্তি পেয়েছে গতকাল। আর প্রথম দিনেই রজনীকান্তের জেলরকে ছাপিয়ে গিয়েছে বক্স অফিস কালেকশনে।
একাই বাজিমাৎ করেছেন বিজয় থ্যালাপতি। ছবি বিজয় থ্যালাপতির সঙ্গে দেখা গিয়েছে বলিউডের সঞ্জয় দত্ত এবং তৃষাকে। গতকাল ভারতে মুক্তি পেলেও আজ গোটা বিশ্বে মুক্তিপাবে ছবিটি। থ্যালাপতির এই সিনেমািট দক্ষিণ ভারতের দর্শকদের কাছে ব হু প্রতীক্ষিত একটি সিনেমা ছিল।

সেকারণে সেটি রিলিজ করতেই সিনেমা হলে পৌঁছে গিয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে গ্লোবাল মুক্তির পর লিও ১৪৫ কোটি টাকা কালেকশন করতে চলেছে বক্স অফিসে। মনে করা হচ্ছে শুধু তামিলনাড়ুতেই ছবিটি ৩২ কোটি টাকা তুলবে বক্স অফিসে। অন্ধ্র-প্রদেশ তেলেঙ্গানা মিলিয়ে ১৭ কোটি টাকা কালেকশনের সম্ভাবনা রয়েছে। কর্নাটকে ১৪ কোটি টাকা আর কেরলে ১২ কোটি টাকা কালেক্ট করবে ছবিটি। প্রথম দিনেই ৮০ কোটি টাকার উপরে কালেক্ট করে ফেলতে চলেছে লিও।
ইতিমধ্যেই লিও দেখার জন্য অগ্রিম বুকিংয়ে ৪৬.৩৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। রজনীকান্তের জেলর একদিনে ৪৪ কোটি টাকার উপরে অ্যাডভান্স বুকিং হয়েছিল। থ্যালাপতি বিজয়ের লিও সেই রেকর্ড ব্রেক করে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই বছরে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের সিনেমা হতে চলেছে বিজয় থ্যালাপতির লিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications