Leo Box Office Collection Day 1: প্রথম দিনেই ছক্কা হাঁকাল লিও, রজনীকান্তের জেলরকে টপকে ১৪০ কোটি কালেকশন
উৎসবের মরশুমে হাই হই করে চলছে লিও। বিজয় থ্যালাপতির লিও ঘিরে আগে থেকেই উচ্চাশা ছিল দর্শকদের। তবে সেটা যে রজনীকান্তের জেলরকেও টপকে যাবে সেটা কল্পনা করেননি অনেকেই। দক্ষিণ ভারতে বিশেষ করে তামিল সিনেমায় সবচেয়ে জনপ্রিয় তারকা।
কিন্তু লিও মুক্তি পাওয়ার পর স্পষ্ট বোঝা যাচ্ছে যে রজনীকান্তের জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে। অ্যাডভান্স বুকিংয়ে শাহরুখ খানের জওয়ানকে টেক্কা দিয়েছেন বিজয় থ্যালাপতির লিও। গতাকাল থেকে রমরমিয়ে চলছে এই ভিডিও। তামিলনাড়ুর দ্বিতীয় মেগা হিট ফিল্মে পরিণত হয়েছে এটি।

চলতি বছরে তামিল ফিল্মে একের পর এক মেগা হিট দিচ্ছে। প্রথমে বাজার কাঁপাল রজনীকান্তেক জেলর। তারপরে বিজয় থ্যালাপতির লিও। একাই গোটা ছবিটা টেনে নিয়ে গিয়েছেন বিজয়। অ্যাডভান্স বুকিংয়ে শাহরুখ খানের জওয়ানকেও ছাপিয়ে গিয়েছে সিনেমাটি।
শাহরুখ খানের জওয়ান তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল। কিন্তু বিজয় থ্যালাপতির লিও মুক্তি পেয়েেছ তামিলে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং কেরলে এই ছবির দর্শক রয়েছে। সেভাবে গোটা দেশে কিন্তু এই ছবির তেমন দর্শক নেই। তাতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে শুরুতেই যদি এটা হয় তাহলে আগামী কয়েকদিনে কী হতে চলেছে।












Click it and Unblock the Notifications