Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি আইসিইউ-তে

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি আইসিইউ-তে

কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ফের অবনতি হল। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আইসিএউ-তে স্থানান্তরিত করা হয়। অ্যাপেলো কর্তৃপক্ষ তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর রক্তচাপ হঠাৎ করেই কমে গিয়েছে। সেই কারণে তাঁকে আইসিইউ-তে ভর্তি করে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি আইসিইউ-তে

বাংলা সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরে। এর মধ্যে তিনি আবার করোনা আক্রান্ত হয়ে পড়েন। তার জেরে তাঁকে গ্রিন করিডোর করে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গত ২৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিত অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার বেসরকারি হাসপাতাল অ্যাপেলোয়।

১৮ দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছিল। এরই মধ্যে আর এক কিংবদন্তি লতা মঙ্গেশকার প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণের দিনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় করোনামুক্ত হয়েছে। তারপর ১১ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তির খবর দিয়ে জানিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফিমার বোনের অস্ত্রোপচার সফল হয়েছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

কিন্তু সাতদিনের মধ্যেই তিনি যে আবার নতুন করে অসুস্থ হয়ে পড়বেন, তা ভাবেননি চিকিৎসকরা। এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুধু রক্তচাপ কমে যাওয়াই নয়, তাঁর পেটে ব্যথার সমস্যাও প্রবল আকার নেয়। কালবিলম্ব না করে তাঁরে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল টিম প্রতি মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। তাঁকে সারাক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এমনই ছিল সেই মুহূর্তে তাঁর অস্ত্রোপচার করা সম্ভব ছিল না। তাই তাঁকে স্থিতিশীল অবস্থায় আনার পর তাঁর ফিমার বোন অপারেশন হয়। সেই অপারেশন সফল হয়েছিল। তারপর তাঁকে জেনালের বেডেও দেওয়া হয়েছিল। কিন্তু এদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পুনরায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসকরা তাঁকে নিয়ে উদ্বিগ্ন। তবে তাঁকে ফের স্থিতিশীল অবস্থান আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তাঁকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। স্বভাবতই গভীর উদ্বেগে তাঁর পরিবার-পরিজন থেকে শুরু করে তাঁর অগণিত ভক্ত ও গুণমুগ্ধরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+